বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

লেফটেন্যান্ট তানজিম তুমি প্রমাণ করেছ দেশপ্রেমিক সৈনিক : আসিফ আকবর 

লেফটেন্যান্ট তানজিম তুমি প্রমাণ করেছ দেশপ্রেমিক সৈনিক : আসিফ আকবর 
লেফটেন্যান্ট তানজিম তুমি প্রমাণ করেছ দেশপ্রেমিক সৈনিক : আসিফ আকবর 

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় অভিযান চলাকালে ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নিহত হয়েছেন। নিহত তানজিম ৩৯ এসটি ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর। তিনি লিখেছেন, লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন, তোমাকে স্যালুট বাবা। দেশের জন্য প্রাণ দিতেই সৈনিক জীবন। প্রমাণ করেছ তুমি দেশপ্রেমিক সৈনিক।

আসিফ আকবর আরও লিখেছেন, একজন দেশপ্রেমিক সৈনিককে হত্যা করার মতো সাহস কোথা থেকে পায় দুর্বৃত্তরা! এখন প্রমাণ করতে হবে আমাদের দেশপ্রেম, সন্ত্রাসীদের সব তথ্য সরবরাহ করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। পুরো দেশ থেকে এদের উৎখাত করতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনী আর ছাত্রজনতা মিলে সারা দেশ থেকে এদের খুঁজে বের করে শিকড়শুদ্ধ উপড়ে ফেলতে হবে। এটাই হোক শপথ। হলে এবার, নইলে নেভার! লে. তানজিম- তোমার আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহ তোমার পরিবারকে এই শোক বইবার শক্তি দিন। আমিন।

এদিকে লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের হত্যা নিয়ে আইএসপিআর জানায়, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মেজর উজ্জ্বলের নেতৃত্বে লেফটেন্যান্ট তানজিম, দুজন জুনিয়র কমিশন্ড অফিসার ও ২৪ জন সৈনিকসহ যৌথবাহিনী একটি বাড়ি ঘিরে ফেলে।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। অভিযানের সময় লেফটেন্যান্ট তানজিম দুজনের মুখোমুখি হন। সে সময় একজন তানজিমের গলায় ছুরিকাঘাত করলে তিনি মারাত্মকভাবে আহত হন। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে চকরিয়া খ্রিস্টান হাসপাতাল ও পরে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সিএমএইচের কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

১০

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

১১

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

১২

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

১৩

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

১৪

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

১৫

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

১৬

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১৭

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ টাকা

১৮

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১৯

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

২০
X