বিনোদন  ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৩:৪৭ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

অল্পের জন্য রক্ষা পেলেন তুলসী কুমার

অল্পের জন্য রক্ষা পেলেন তুলসী কুমার
অল্পের জন্য রক্ষা পেলেন তুলসী কুমার

শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন গায়িকা তুলসী কুমার। ভারতীয় এই গায়িকা একটি মিউজিক ভিডিওর সেটে শুটিং করার সময় দুর্ঘটনার কবলে পড়েন। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে তিনি।

মঙ্গলবার (৮ অক্টোবর) ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তুলসী একটি ক্রিম রঙের পোশাক পরে ক্যামেরার সামনে পারফরম করছেন। কিন্তু হঠাৎ সেটের চারপাশের দেওয়ালগুলো সাপোর্ট হারাতে শুরু করে। একপর্যায়ে পেছনের দেয়ালটিও পড়ে যায়। ঘটনাটি দেখে পরিচালক চিৎকার করে বলেন, ‘সরে যান।’

দুর্ঘটনার জায়গা থেকে সরে যাওয়ার আগেই প্রপটি তুলসীর পিঠের উপর পড়ে এবং তিনি সামনে মুখ থুবড়ে পড়তে পড়তে বেঁচে যান। উপস্থিত টিমের লোকজন দ্রুত প্রপটি সরিয়ে ফেলেন। তখন তুলসী নিজের পিঠ এবং পা ঘষতে থাকেন। ওই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছিল গায়িকা বেশ আহত হয়েছেন। তাকে ব্যথায় কাতরাতে দেখা যায়।

তুলসী কুমার প্রয়াত গুলশান কুমার ও সুদেশ কুমারীর মেয়ে। ২০০৯ সালে তার প্রথম অ্যালবাম ‘লাভ হো যায়ে’ প্রকাশ পায়। শুধু অ্যালবাম নয়, টাইটেল সং-এর জন্য একটি মিউজিক ভিডিও তৈরি করেছিলেন তিনি। ‘মুঝে তেরি (পাঠশালা)’, ‘লাভ মেরা হিট’ (বিল্লু)’ এবং ‘তুম জো আয়ে’ (ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই) গানের জন্য পরিচিতি পান তুলসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X