বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মানুষ শয়তানের চেয়ে শক্তিশালী : তাসনিয়া ফারিণ

মানুষ শয়তানের চেয়ে শক্তিশালী : তাসনিয়া ফারিণ
মানুষ শয়তানের চেয়ে শক্তিশালী : তাসনিয়া ফারিণ

আমরা সবসময় শয়তানের ওপর সব দোষ চাপিয়ে বাঁচতে চাই। অথচ মানুষ কিন্তু শয়তানের চেয়ে বেশি শক্তিশালী। দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষ তার অসীম ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই রাখে না। আর যারা রাখে তাদের ওপর শয়তান কখনো আছর করতে পারে না। আপনি কোন দলে? শনিবার (১২ অক্টোবর) ফেসবুকে এমন একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

হঠাৎ ফারিণ এমন স্ট্যাটাস কেন দিলেন প্রশ্ন উঠতে পারে। এর পেছনে একটি কারণও রয়েছে। ১০ অক্টোবর থেকে অভিনেত্রীর নতুন ওয়েব সিরিজ ‘চক্র’ একটি ওটিটি প্লাটফরমে প্রদর্শিত হচ্ছে। আগেও একাধিক ওয়েব ফিল্মে দেখা গেছে তাকে। এছাড়া কলকাতার সিনেমাতেও অভিনয় করেছেন ফারিণ।

তবে দেশীয় কনটেন্ট ‘চক্র’ নিয়ে তার নানা অভিজ্ঞতা হয়েছে। আর সেকারণে শয়তানের বিষয়টি সামনে আনলেন তিনি। ইতিমধ্যে সবাই জেনেছেন সত্য ঘটনাবলম্বনে নির্মিত সিরিজটি। কিন্তু কাজটি করতে গিয়ে নানা ভোগান্তি পোহাতে হয়েছে ফারিণকে।

কাজটি করার সময় কিছু দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। প্রায় তিন বছর আগে ‘চক্র’ একটি টেলিভিশন সিরিয়াল হিসেবে নির্মিত হলেও শেষ পর্যন্ত ওটিটিতে প্রকাশিত হলো। তেমনি শুটিং করার সময়ও শিল্পীদের অনেকেই বিপদের সম্মুখীন হয়েছেন।

ফারিণ বলেছিলেন, আমরা যেখানে বা যেই হাউসটিতে শুটিং করি, সেখানে প্রথম যেদিন গিয়েছিলাম, সেদিনই আমার ভেতরে নেগেটিভ কিছু বিষয় উপলব্ধি হয়। শুটিং চলার সময় একবার আমি কোনো কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাই। এরপর আমাদের নির্মাতা ভিকি ভাইয়ের পা ভেঙে যায়। এছাড়া শুটিংয়ের সময়ে প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখতে থাকি। তারপর আমাদের শুটিং ইউনিটের অনেকেই কারণ ছাড়া আমাদের সেট থেকে চলে যাচ্ছিলেন, যেটির ব্যাখ্যা আসলে আমরা এখনও পাইনি। তবে কাজটি অবশেষে মুক্তি পেয়েছে, এটাই আনন্দের। তাই শুটিংয়ের ঘটে যাওয়া ঘটনা নিয়ে এখন আর খুব বেশি কথা বলতে চাই না।

বলে রাখা ভালো, ১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ জন সদস্য আত্মহত্যা করেন। তোলপাড় তোলা সেই ঘটনা নিয়েই ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। ‘চক্র’ ওয়েব সিরিজের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব। আরও রয়েছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহানসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১০

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১১

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১২

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৩

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৪

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৬

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৭

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৮

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৯

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

২০
X