বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১০:৫৫ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ । ছবি : সংগৃহীত
তাসনিয়া ফারিণ । ছবি : সংগৃহীত

টেলিভিশন থেকে ওটিটি এমনকি বড় পর্দা সব মাধ্যমেই দাপটের ছাপ রেখে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এবার তিনি একেবারে নতুন ভূমিকায় হাজির হতে চলেছেন। তবে অভিনেত্রী নয়, প্রযোজক হিসেবে। এবার নিজের ভাবনা, নিজের গল্প এবার পর্দায় ফুটিয়ে তুলতে যাচ্ছেন এই সুন্দরী।

সম্প্রতি ফেসবুকে ছবিসহ একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমি যদি প্রোডাকশন হাউস খুলি তাহলে সেটার নাম কী দেওয়া উচিত? এরপর মন্তব্যঘরে ভক্তরা বিভিন্ন নামের প্রস্তাব দেন।’ সেখানে উত্তরও দেন ফারিণ। লেখেন, ‘অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা। ধন‍্যবাদ।’

এরপরই এ প্রসঙ্গে এক গণমাধ্যমের মুখোমুখি হন ফারিণ। সেখানে নিজের মতো করে কিছু করার ইচ্ছা প্রকাশ করেন। বলেন, ‘ভাবছি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার, যেখানে নিজের চিন্তাভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারব।’

তিনি আরও জানান, বছরের শেষ দিকে তার গাওয়া নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশের মধ্য দিয়েই যাত্রা শুরু করবে প্রযোজনা প্রতিষ্ঠানটি। গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল, যিনি আগেও ফারিণের সঙ্গে কাজ করেছেন। তবে আপাতত মিউজিক ভিডিও দিয়েই নিজের প্রযোজনা শুরু করতে চাইছেন ফারিণ; নিয়মিত কাজ করারও ইচ্ছা তার।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

১০

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১১

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১৩

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৪

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৫

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১৬

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১৭

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১৮

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৯

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X