বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৩:০৬ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নাটকে মেহজাবীনের বোন মালাইকার অভিষেক

মালাইকা চৌধুরী। ছবি : সংগৃহীত
মালাইকা চৌধুরী। ছবি : সংগৃহীত

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পথ ধরে নাটকে নাম লেখালেন তার ছোট বোন মালাইকা চৌধুরী। ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে দেখা যাবে এ তরুণীকে। এতে অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে অভিনয় করছেন তিনি।

চমকপ্রদ খবর হলো, ‘সন্ধিক্ষণ’ নাটকের গল্প ভাবনা মেহজাবীন চৌধুরীর। এটি রচনা ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে নাটকের শুটিং শুরু হয়েছে।

মালাইকাকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘মেহজাবীনের বোন বলেই যে তাকে সুযোগ দিয়েছি বিষয়টি তেমন নয়। মেহজাবীনের কাছ থেকে যে গল্পটি পেয়েছি, তাতে নতুন একটি মেয়েকে মানাবে বলে মনে হয়েছে আমার। এক্ষেত্রে মালাইকার নামটি মাথায় এসেছে আগে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা আছে। শুটিংয়ে তাকে পরিশ্রমী মনে হচ্ছে। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।’

মালাইকা চৌধুরী এর আগে আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। গত ফেব্রুয়ারিতে হিমালয়া ন্যাচারাল গ্লো রোজ ফেসওয়াশের বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসে।

নাটকে অভিষেক হওয়ায় বেশ উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী। তিনি বলেন, ‘শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়ের নির্মাণ দুইয়ের সম্মিলন ঘটবে জেনে এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই দারুণ সহযোগিতা করছেন আমাকে। দর্শকরা আমার অভিনয় দেখার পর কেমন প্রতিক্রিয়া জানান সেসব জানতে মুখিয়ে থাকব।’

চলতি বছরেই ইউটিউবে সিনেমাওয়ালা চ‍্যানেল মুক্তি পাবে ‘সন্ধিক্ষণ’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মাটিচাপা দেওয়ার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১০

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১২

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৩

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১৪

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৫

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৬

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১৭

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৮

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৯

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X