বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণের সমীকরণে তারা তিনজন

শিরীন আলম, শাহানা রহমান সুমী ও শারমীন জোহা শশী। ছবি : সংগৃহীত
শিরীন আলম, শাহানা রহমান সুমী ও শারমীন জোহা শশী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনে প্রচার চলতি ধারাবাহিক নাটক দক্ষিণের সমীকরণে অভিনয় করেছেন শিরীন আলম, শাহানা রহমান সুমী ও শারমীন জোহা শশী। এরই মধ্যে ধারাবাহিকটি দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

নাটকটি নিয়ে শিরীন আলম বলেন, ‘দক্ষিণের সমীকরণ ধারাবাহিকটি আমার এই সময়ে করা বেশ কয়েকটি ধারাবাহিকের মধ্যে ভীষণ প্রিয়। এই নাটকের গোটা টিম দারুণ চমৎকার। সবাই যার যার স্থান থেকে নিজেদের সেরাটি দেওয়ার চেষ্টা করেছেন। কোনো তাড়াহুড়া নেই। বেশ যত্ন নিয়ে পরিচালকসহ সবাই কাজ করছেন। এতে অভিনয়ের জন্যও আমি বেশ ভালো সাড়া পাচ্ছি। বিটিভির নাটক এখনো যে অনেক দর্শক দেখেন, এ ধারাবাহিকে অভিনয় করে আবারও প্রমাণ পেলাম।’

নাটকে শশীর চরিত্রের নাম উদিতা। এতে অভিনয় নিয়ে এই অভিনেত্রী বলনে, ‘এ নাটকে আমার সঙ্গে পছন্দের দুজন অভিনেত্রী রয়েছেন। তাদের সঙ্গে একই ধারাবাহিকে কাজ করতে পারা আমার জন্য ভীষণ আনন্দের। আসলে সহশিল্পী যদি মনের মতো হয়, তাহলে কাজটাও ভালো হয়। এ ছাড়া নাটকে আমার চরিত্রটিও অনেক পছন্দের। আমি চেষ্টা করছি যথাযথভাবে চরিত্রটি ফুটিয়ে তোলার।’

দক্ষিণের সমীকরণ ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জয় কান্ত। বিটিভিতে প্রতি সপ্তাহে তিন দিন এটি প্রচার হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল ঢাকাস্থ দূতাবাস

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১০

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১১

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১২

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৩

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৪

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৫

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৬

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১৭

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১৮

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১৯

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

২০
X