কালবেলা বিনোদন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৬:১৬ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পালিয়ে বিয়ে করেছেন ‘মা লো মা’ খ্যাত সাগর দেওয়ান

সাগর দেওয়ান ও ফারিয়া মাহিন। ছবি : সংগৃহীত
সাগর দেওয়ান ও ফারিয়া মাহিন। ছবি : সংগৃহীত

কোক স্টুডিও বাংলায় ‘মালো মা’ গান গেয়ে রাতারাতি তারকাখ্যাতি পান গায়ক সাগর দেওয়ান। এরপর বেড়ে যায় তার গানের ব্যস্ততা। হতে থাকেন খবরের শিরোনাম। এবার আবার বিয়ে করে খবরের শিরোনাম হলেন তিনি। কনের নাম ফারিয়া মাহিন। পড়াশোনা করছেন নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে। তাদের পরিবার আমেরিকাতেই স্থায়ী।

নিজের বিয়ে নিয়ে সাগর জানান, চার মাসে আগে একপ্রকার বাসা থেকে পালিয়েই বিয়ে সেরেছেন তারা। এ বিষয়ে এই শিল্পী, ‘আমরা দুজনই প্রাপ্তবয়স্ক। একে অপরকে ভালোবাসি। তাই বিয়ের সিদ্ধান্ত নিই। ইচ্ছা আছে, শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার।’

এদিকে তাদের বিয়ে এতটা সহজ ছিল না। কারণ দুই পরিবারের কেউই এটা মানতে চাইছিলেন না। তাই পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

সাগর আরও বললেন, ‘আমাদের সম্পর্ক গড়ার আগেই দুজন দুই পরিবারের মত নিয়েছিলাম। মানে, জানিয়েছিলাম। এরপর পরিবার থেকে বিরূপ প্রতিক্রিয়া পাই। বিয়ে নিয়ে বেশ হয়রানির শিকারও হতে হয়েছে। থানা-পুলিশ থেকে শুরু করে অনেক কিছুই করেছেন ফারিয়ার পরিবার। কিন্তু আমরা তো বিয়ে করেছি, অন্য কিছু নয়। আমার পরিবার মেনে নিয়েছে। কিন্তু তাদের পরিবারের লোকজনের মাথাব্যথার শেষ হয়নি। ডিবি কার্যালয়েও যেতে হয়েছে। সেখানে গিয়ে আমরা বিয়ের সব প্রমাণ দিয়েছি। এটা ঢাকার ডিবি কার্যালয় না। অন্য একটি।’

চলতি বছর ‘মালো মা’ প্রকাশ করে কোক স্টুডিও বাংলা। এ গানের গীতিকার খালেক দেওয়ান। এই গানই তাকে রাতারাতি তুমুল জনপ্রিয়তা এনে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X