স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

ফিফা বর্ষসেরা অনুষ্ঠানের পরবর্তী আসর দুবাইয়ে

ফিফা বর্ষসেরা অনুষ্ঠানের পরবর্তী আসর দুবাইয়ে । ছবি : সংগৃহীত
ফিফা বর্ষসেরা অনুষ্ঠানের পরবর্তী আসর দুবাইয়ে । ছবি : সংগৃহীত

আগামী বছর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার বর্ষসেরা পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এমন তথ্য নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বর্ষসেরা অনুষ্ঠানে পুরুষ ও নারী ফুটবলারদের পাশাপাশি কোচ ও দলকে সম্মাননা জানানো হয়। ভক্ত, গণমাধ্যম প্রতিনিধি, অধিনায়ক এবং জাতীয় দলের কোচদের ভোটের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়।

দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্পোর্টস সামিটে ইনফান্তিনো বলেন, ‘আমি এখানে ঘোষণা দিতে পারি যে সেরা খেলোয়াড়, কোচ ও দলকে সম্মান জানানোর জন্য আমরা একসঙ্গে একটি নতুন অংশীদারত্ব এখানে দুবাইয়ে চূড়ান্ত করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা খেলাধুলা উপভোগ করেছি। আর খেলাধুলা যে ঐক্য পুরো বিশ্বে নিয়ে আসে, সেটিও আরও বেশি করে উপভোগ করব।’

২০২৫ সালে কাতারের দোহায় অনুষ্ঠিত আসরে ফ্রান্সের ফরোয়ার্ড ওসমানে ডেম্বেলে বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হন এবং স্পেনের মিডফিল্ডার আইতানা বোনমাতি জেতেন নারী বিভাগের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X