বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
চবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে চবিতে ক্লাস স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটক। ছবি : কালবেলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটক। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে, বিভাগগুলোর পরীক্ষা চলমান থাকবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন।

তিনি বলেন, ‘ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শোকবার্তা দেওয়া হয়েছে। আর আজকের জন্য সব ক্লাস স্থগিত রাখা হয়েছে। পরীক্ষা চলমান থাকবে কারণ অনেক শিক্ষার্থী পরীক্ষার হলে উপস্থিত হয়েছে। তবে আজকের জন্য উপাচার্য ও উপ-উপাচার্যের সব বৈঠক ও কার্যক্রম স্থগিত করেছি আমরা। পাশাপাশি আমাদের যতরকম প্রোগ্রামে উপস্থিত হওয়ায় কথা ছিল সেগুলো ক্যান্সেল করেছি। আমরা রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেব।’

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন শোকবার্তার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোক ও সমবেদনা প্রকাশ করে।

খালেদা জিয়ার মৃত্যুতে শোকাবার্তা জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

শোকবার্তায় তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, ‘বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি পর্যায়ে তার নেতৃত্ব ছিল সাহসী, দৃঢ় ও ঐতিহাসিক। রাষ্ট্রনায়ক হিসেবে তিনি দেশ পরিচালনায় দায়িত্বশীলতা, জাতীয় স্বার্থ রক্ষা এবং শিক্ষা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম মনে করে, দেশ ও গণতন্ত্রের ইতিহাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। একজন সংগ্রামী নারী নেতা হিসেবে তার রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, নির্যাতন ও অবিচল প্রত্যয়ের অনন্য দৃষ্টান্ত। জাতি আজ এক অভিভাবকসম নেত্রীকে হারাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X