বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

দুই আন্তর্জাতিক সংগীত সম্মেলনে সুমি

দুই আন্তর্জাতিক সংগীত সম্মেলনে সুমি
দুই আন্তর্জাতিক সংগীত সম্মেলনে সুমি

প্রায় একযুগের সংগীতযাত্রায় দেশের গণ্ডি পেরিয়ে বাংলা গানকে বিশ্বমঞ্চে বারবার তুলে ধরেছে ব্যান্ড চিরকুট। তারই ধারাবাহিকতায় চিরকুট ব্যান্ডের গীতিকার, সুরকার, সংগীতশিল্পী, কমিউনিকেশন স্পেশালিস্ট ও উদ্যোক্তা শারমিন সুলতানা সুমি দ্বিতীয়বারের মতো অংশ নিলেন বিশ্বের বৃহত্তম সংগীত সম্মেলন ওম্যাক্স-এ (ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো)।

প্রতি বছর অক্টোবরে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হওয়া সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে।

২৪-২৬ অক্টোবরের তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের ২৬০ সংগীতশিল্পীসহ আড়াই হাজারেরও বেশি সংগীত পেশাদার অংশ নেন এ সম্মেলনে। বিশ্বের বৃহত্তর এই সংগীত উৎসবে খ্যাতিমান সংগীত পেশাদাররা একত্রিত হন, মতবিনিময় করেন। এই উৎসবকে সারা বিশ্বের আন্ডারগ্রাউন্ড, ফোক, রক, জ্যাজ, লোকাল মিউজিকসহ সব ধরনের মিউজিকের বৃহত্তম মার্কেটও বলা হয়ে থাকে।

এর আগে ২০২২ সালে পর্তুগালে অনুষ্ঠিত সম্মেলনটিতে অতিথি হিসেবে অংশ নিলেও চলতি বছর প্যানেলিস্ট হিসেবে এ উৎসবে অংশগ্রহণ করেছেন সুমি। ২৫ অক্টোবর এ সম্মেলনে বিশেষজ্ঞ আলোচক হিসেবে নিজের বক্তব্য তুলে ধরেন এ শিল্পী।

আলোচনায় অংশগ্রহণ শেষে ম্যানচেস্টার থেকে তিনি বলেন, “চিরকুটের হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মিউজিককে প্রতিনিধিত্ব করেছি এই সম্মান ও ভালোলাগা অশেষ। আমি বাংলাদেশের ব্যান্ডশিল্পের কথা যেমন তুলে ধরেছি, আমাদের ব্যান্ড যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পারফর্ম করছে তারও উদাহরণ টেনেছি। বাংলা গানের ঐতিহ্য-দর্শন তুলে ধরেছি। এ বছরের আয়োজনটা বিশেষ কেননা এটি এ উৎসবে তিন দশকপূর্তি উৎসব। দারুণ ভালো লাগছে বিশ্বসংগীতের নানা গুণিজনের সাথে এ মেলবন্ধনে এক হতে পেরে। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।”

শুধু ওমেক্সই নয়, সুমি জানান, সংগীতময় এ সফরে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড শহরের ইউনিভার্সিটি অব অ্যাগডারের আমন্ত্রণে আন্তর্জাতিক সংগীত বিষয়ক সম্মেলনেও অংশ নিবেন সুমি। এ সম্মেলনটি আগামী ৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ৮ নভেম্বর। নরওয়েতে যাওয়ার আগে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ইউকে ম্যানেজমেন্ট কলেজে শিক্ষার্থীদের সঙ্গে অতিথি হিসেবে একটি বিশেষ সেশনে অংশ নেবেন এ গুণী শিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১০

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১১

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১২

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৪

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৫

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৬

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৭

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৮

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৯

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

২০
X