বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে তল্লাশির মুখে শাহরুখ খান

শাহরুখ খান I ছবি: সংগৃহীত
শাহরুখ খান I ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাই বিমানবন্দরের ব্যস্ত টার্মিনালে হঠাৎ যেন থমকে গেল মুহূর্ত—ক্যামেরার ফ্ল্যাশ, কৌতূহলী দৃষ্টি আর ফিসফাসে ভরে উঠল চারপাশ। কারণ মুম্বাই বিমানবন্দরে তল্লাশির মুখে পড়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে ঘটে এই ঘটনা। আর সেই মুহূর্তের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর আলোচনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গতকাল ভোরের দিকে তাড়াহুড়ো করে বিমানবন্দরে প্রবেশ করছিলেন শাহরুখ। সে সময় তাকে দেখা যায় পুরো ডেনিম পোশাকে—মাথায় টুপি ও চোখে রোদচশমা পরা অবস্থায়। নিরাপত্তা চেকপোস্টে পরিচয়পত্র দেখানোর পরও কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা তাকে রোদচশমা খুলতে অনুরোধ করেন।

নিয়মের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কোনো আপত্তি করেননি কিং খান। বরং শান্ত ও হাসিমুখে রোদচশমা খুলে নিরাপত্তা তল্লাশিতে সহযোগিতা করেন। তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করেন তিনি। এমনকি দায়িত্বে অবিচল থাকা এক নিরাপত্তারক্ষীর পিঠ চাপড়ে প্রশংসাও জানান বিদায়ের আগে।

শাহরুখের এই বিনয়ী ও পেশাদার আচরণে মুগ্ধ হয়েছেন উপস্থিত নিরাপত্তাকর্মী ও যাত্রীরা। ভিডিও ভাইরাল হতেই

নেটিজেনদের মন্তব্য—এই কারণেই তিনি শুধু সুপারস্টার নন, মানুষের হৃদয়ের বাদশা। তবে ঠিক কোথায় যাচ্ছিলেন শাহরুখ খান—সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X