তামজিদ হোসেন
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

শেষ সপ্তাহের হলিউড

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জানুয়ারির শেষ প্রহরে পর্দা উঠছে টানটান উত্তেজনা, অজানা ভয় আর হাসির ঝলকে ভরা নতুন গল্পের। একদিকে বেঁচে থাকার লড়াই, অন্যদিকে ধ্বংসস্তূপের পৃথিবীতে রুদ্ধশ্বাস অভিযান—তার মাঝেই থাকছে নির্মল হাসির চমক। বৈচিত্র্যে ভরা এ সপ্তাহে হলিউডের থিয়েটার রিলিজ যেন সিনেমাপ্রেমীদের জন্য হতে চলছে একসঙ্গে তিন স্বাদের বিশেষ আয়োজন। লিখেছেন তামজিদ হোসেন।

সেন্ড হেল্প

এ সিনেমার গল্পে লিন্ডা লিডল ও ব্র্যাডলি প্রেস্টন একই কোম্পানিতে কাজ করেন, যেখানে পদোন্নতির জন্য লিন্ডার ব্র্যাডলির অনুমোদন দরকার। কিন্তু ব্র্যাডলি তার মোটেও পছন্দের মানুষ নন; বরং তিনি একটি বিষাক্ত কর্মপরিবেশ তৈরি করেন এবং ব্যাংকক সফরে গিয়ে লিন্ডাকে নিজের যোগ্যতা প্রমাণ করতে বলেন। তবে তাদের বিমান একটি নির্জন দ্বীপে অবতরণ করলে পরিস্থিতি বদলে যায়। বেঁচে ফিরে আসতে এখন তাদের একসঙ্গে কাজ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আর এভাবেই এগিয়ে যায় চলচ্চিত্রটির গল্প। স্যাম রাইমার পরিচালনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন অ্যাচেল ম্যাকঅ্যাডামস, ডিলান ও’ব্রিয়ান, এডিল ইসমাইল, ডেনিস হেইসবার্টসহ আরও অনেকে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তিপাবে ৩০ জানুয়ারি।

আইরন লাং

পোস্ট-অ্যাপোক্যালিপটিক এক পৃথিবীতে, যেখানে ‘দ্য কোয়ায়েট র‍্যাপচার’ মানবজাতির পরিচিত সবকিছু বদলে দিয়েছে, সেখানে এক দণ্ডিত বন্দিকে ‘আইরন লাং’ নামের একটি অপরীক্ষিত সাবমেরিন করে পরিত্যক্ত এক চাঁদের রক্তসম সমুদ্রপৃষ্ঠ অনুসন্ধানে নামতে হয়। এটি জনপ্রিয় ইউটিউবার মার্ক ফিশবাখ, যিনি মার্কিপ্লায়ার নামে পরিচিত, তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র। এ ছবিতে অভিনয় করেছেন ডেভিড সিমানস্কি, মার্ক ফিশবাখ, ক্যারোলিন রোজ কাপলান, ট্রয় বেকারসহ আরও অনেকে। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে ৩০ জানুয়ারি।

দ্য মোমেন্ট

এ সিনেমায় দেখা যাবে একজন পপ তারকার শীর্ষে ওঠার গল্প কখনোই স্বাভাবিক নয়—বিনোদন জগতের জটিলতা সামলে, খ্যাতির চাপ যেন তাকে গ্রাস না করে সেই পপ তারকা চেষ্টা চালিয়ে যায়, একই সঙ্গে নিজের প্রথম অ্যারেনা ট্যুরের পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্বও সামলায়। জানা যায়, চার্লি এক্সসিএক্স ‘দ্য মোমেন্ট’ সিনেমার মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন। এদিকে ২০২৬ সালের সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর চলতি বছরের ৩০ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাবে। এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আইদান জামিরি। চার্লির পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন আলেকজান্ডার স্কারসগার্ড, র‍্যাচেল সেনোট, বার্টি ব্র্যান্ডেসসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১০

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১১

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১২

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৩

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৪

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৫

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৬

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৭

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৮

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৯

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

২০
X