কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০২:৪৫ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

শুক্রবার ছড়ানো গুজবে স্বর্ণের দামে বড় পতন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে আরও কড়াকড়ি নীতির সমর্থক চেয়ারম্যান আসতে পারেন এমন গুজব ছড়িয়ে পড়ায় শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ৪ শতাংশের বেশি কমেছে। তবে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা বাড়ায় চলতি মাসে স্বর্ণ এখনো ১৯৮২ সালের পর সবচেয়ে শক্তিশালী মাসিক উত্থানের পথে রয়েছে। খবর রয়টার্সের।

শুক্রবার স্পট স্বর্ণের দাম ৪.২ শতাংশ কমে প্রতি আউন্স ৫,১৭২.৮০ ডলারে নেমে আসে। এর আগে এক পর্যায়ে দাম ৫ শতাংশের বেশি পড়ে যায়। বৃহস্পতিবার স্বর্ণের দাম রেকর্ড ৫,৫৯৪.৮২ ডলারে পৌঁছেছিল।

জানুয়ারিতে এ পর্যন্ত স্বর্ণের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। টানা ষষ্ঠ মাসের মতো ঊর্ধ্বমুখী থাকছে দাম। মাসিক হিসাবে এটি ১৯৮২ সালের পর সবচেয়ে বড় উত্থান হতে যাচ্ছে।

ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্স শুক্রবার ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫,১৬৩.৯০ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে টানা কয়েক দফায় বাড়ার পর বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭৩ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ২৬৫ টাকা। সে হিসেবে দেশীয় পরিমাপ অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১০

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১১

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১২

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৩

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১৪

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৫

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৬

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৭

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৮

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৯

ছুরিকাঘাতে লাদেন নিহত

২০
X