বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে অত্যাধুনিক থার্মাল ড্রোন ব্যবহার শুরু

মালয়েশিয়ায় অর্ধশত বাংলাদেশিসহ ২১৮ অবৈধ কর্মী গ্রেপ্তার। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় অর্ধশত বাংলাদেশিসহ ২১৮ অবৈধ কর্মী গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

মালয়েশিয়া অবৈধ অভিবাসী কর্মীদের ধরতে আধুনিক টেকনোলজি ব্যবহার শুরু করেছে। কুয়ালালামপুর চেরাস অত্যাধুনিক থার্মাল ড্রোন ব্যবহার করে অর্ধশত বাংলাদেশিসহ ২১৮ বিদেশি কর্মীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে কুয়ালালামপুরের চেরাস তামান ইমান এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ইমিগ্রেশন ও জাতীয় নিবন্ধন বিভাগ।

শুক্রবার (৩০ জানুয়ারি) দেশটির সরকারি গণমাধ্যম বার্নামার এক প্রতিবেদনে জানানো হয়, অভিযানের সময় অনেকেই গ্রেপ্তার এড়াতে ভবনের ছাদে, ড্রেনে, রুমের সিলিংয়ের মধ্যে আত্মগোপনের চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় অত্যাধুনিক থার্মাল ড্রোন ব্যবহার করে ১৫ জনকে ধরা হয়।

ইমিগ্রেশন বিভাগের (অপারেশন) ডেপুটি ডিরেক্টর জেনারেল ধাতুক লোকমান এফেন্দি রামলি জানান, দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭৯ জন ইমিগ্রেশন বিভাগের কর্মকতা ও ১০ জন জাতীয় নিবন্ধন কর্মকতাদের অংশগ্রহণে এ অভিযান পরিচালনা করা হয়। রাত হওয়ায় কর্মীরা বিভিন্ন অন্ধকারাচ্ছন্ন এলাকায় গিয়ে নিজেদের লুকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করেন। থার্মাল ড্রোন ব্যবহারের মাধ্যমে ভবনের ছাদে ও সিলিংয়ে লুকিয়ে থাকা ব্যক্তিদের ধরতে সক্ষম হয়।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া অভিযান চলে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত। এ সময় এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ভবন থেকে ১ হাজার ৮৭ জনের কাগজপত্র যাচাই-বাছাই করে ২১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মিয়ানমারের ৭৮ জন, বাংলাদেশের ৫৬ জন, ইন্দোনেশিয়ার ৪৪ জন, নাইজেরিয়ার ১২ জন, নেপালের ১০ জন, ভারতের ৫ জন, শ্রীলঙ্কার ৪ জন এবং অন্যান্য দেশের ৯ জন। এদের মধ্যে ১৬৬ জন পুরুষ ও ৫২ জন নারী।

গ্রেপ্তারদের দেশটির সেমেনিহ ডিটেনশন ডিপোতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X