বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আরশ ইম্প্রেসিভ বললেন তাসনুভা তিশা 

আরশ ইম্প্রেসিভ বললেন তাসনুভা তিশা 
আরশ ইম্প্রেসিভ বললেন তাসনুভা তিশা 

একের পর এক নাটকে জুটি বেঁধে অভিনয় করছেন সময়ের আলোচিত দুই তারকা আরশ খান ও তাসনুভা তিশা। একটা সিন্ডিকেটের কবলে পড়ায় কোনো নায়িকা যখন এই অভিনেতার সঙ্গে কাজ করতে চাইছিলেন না, তখন হাত ধরেছিলেন তিশা। একথা আরশ নিজেই স্বীকার করেছেন।

এবার আরশের সঙ্গে কাজের কারণ জানালেন তাসনুভা তিশা। কালবেলার সঙ্গে আলাপে এই অভিনেত্রী বলেন, আমার ১০ বছরের ক্যারিয়ারে অনেকের সঙ্গেই কাজ হয়েছে। জোভান, তৌসিফ, ইরফান সাজ্জাদ, মনোজ প্রামাণিক থেকে শুরু করে তৌকীর আহমেদ ভাই, মাহফুজ আহমেদ থেকে শুরু করে মোশাররফ করিম ভাই সবাই সঙ্গে সহশিল্পী হিসেবে কাজ করেছি।

তাসনুভা তিশা বলেন, আমি ওটিটিতে একটি কাজের মাধ্যমে ব্যাক করার পর আরশের সঙ্গে নাটকে কাজ করা হয়। তখন দেখলাম আরশ ইম্প্রেসিভ। তবে আমি জুটি প্রথা মানতে নারাজ। সবাই সবার সঙ্গে কাজ করবে এটা চাই। তবে আরশের সঙ্গে যখন জুটি বেঁধে কাজ করছি দেখলাম অভিনয়ে কোথায় কখন কোন ডেলিভারি দিতে হবে অনেকটা সহজেই হচ্ছে। মানে টানা কাজ করার কারণে অভিনয়ে আমাদের বোঝাপড়া বেশ ভালো।

এ সময় তিশা সহশিল্পী হিসেবে অপূর্ব, নিলয় আলমগীর ও ইরফান সাজ্জাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো বলেও জানান। একই সঙ্গে বলেছেন এই মুহূর্তে যেহেতু তার আরশের সঙ্গে জুটি বেঁধে কাজ হচ্ছে তাই তার নামটা বলতে চান না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাউবোর সিনিয়রকে ডিঙিয়ে তিন জুনিয়রকে পদোন্নতি

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

১১

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১২

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১৪

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১৫

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৭

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৮

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৯

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X