বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৩১ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

গো-গার্লস নিয়ে ব্যস্ত উপস্থাপিকা সোনিয়া রিফাত 

গো-গার্লস নিয়ে ব্যস্ত উপস্থাপিকা সোনিয়া রিফাত 
গো-গার্লস নিয়ে ব্যস্ত উপস্থাপিকা সোনিয়া রিফাত 

একজন উপস্থাপিকা হিসেবে পরিচিতি অর্জন করেছেন সোনিয়া রিফাত। সেলিব্রিটি শো থেকে শুরু করে বিভিন্ন ইভেন্টের উপস্থাপনায় দেখা যায় তাকে। এর পাশাপাশি গো-গার্লস নামে একটি প্ল্যাটফর্ম নিয়ে ব্যস্ত সময় কাটছে তার।

প্ল্যাটফর্মটি নারীদের ভ্রমণ নিয়ে কাজ করে থাকে। একজন প্রপার ট্রাভেল মেট, একটা নিরাপদ গ্রুপ বা প্রপার প্লানিংয়ের জন্য ঘুরতে যেতে পারে না অনেকে। তাদের সবার জন্যই গো-গার্লস প্ল্যাটফর্মটি করা হয়েছে বলে জানালেন সোনিয়া।

তিনি বলেন, আমাদের প্রধান কমিটমেন্ট হচ্ছে নিরাপত্তা। আমরা যে কোনো জেলায় ভ্রমণের আগে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করি। দেশের বাইরে ভ্রমণে থাকি অতিরিক্ত সাবধান। প্রতিটি ট্রিপে একজন নারী টিম লিডার থাকেন, যিনি যে কোনো সমস্যা মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত।

সোনিয়া রিফাত আরও বলেন, ভ্রমণ একটি বিলাসিতা হলেও, আমরা এটিকে সবার হাতের নাগালে নিয়ে আসার চেষ্টা করি। আমাদের ট্রিপগুলো ডিজাইন করা হয় সাশ্রয়ী এবং উপভোগ্যভাবে।

জানা গেছে, প্রতিটা ট্রিপে ইয়োগা, মেডিটেশন সেশন এবং নানা রকম এক্টিভিটিজ রাখা হয়, যা শরীর আর মনকে করে সতেজ।

সোনিয়ার ভাষ্য, গো-গার্লস শুধু একটি ট্রাভেল এজেন্সি নয়। আমরা বিশ্বাস করি নারীদের সামনে এগিয়ে যাওয়ার পথে যে কোনো বাধা দূর করার মাধ্যমে তাদের শক্তিশালী সঙ্গী হয়ে ওঠাই আমাদের মূল লক্ষ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X