বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

জীবনের ‘পাগলা হাওয়া’

নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। ছবি : সংগৃহীত
নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। ছবি : সংগৃহীত

ডিজিটাল অপসংস্কৃতি একটা সময় শুধু শহর কেন্দ্রিক ছিল। কিন্তু সময়ের বিবর্তনে এখন সে তার গণ্ডি পেরিয়ে ছুঁয়েছে গ্রাম। আবহমান গ্রাম বাংলার সমাজ ব্যবস্থায় সংস্কৃতি এবং অপসংস্কৃতির মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে নানা রকম মজার ঘটনা। এই ঘটনাগুলো নিয়েই নির্মিত হচ্ছে নাহিদ হাসনাতের রচনা ও পরিচালনায় ধারাবাহিক সিরিজ ‘পাগলা হাওয়া’।

গামা ফ্লিক্স ইউটিউব চ্যানেল প্রযোজিত কমেডি ধারার এই সিরিজের ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবে যুক্ত আছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। সিরিজটিতে ভিন্ন এক লুকে দেখা যাবে এই নির্মাতা ও অভিনেতাকে। এই ধরনের চরিত্রে তাকে আগে দেখা যায়নি।

এতে শরাফ আহমেদ জীবন ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করছেন সাদ্দাম মাল, তানজিম হাসান অনিক, নুসরাত জাহান স্পৃহা, আবুল ফজল মোহাম্মদ ঋতু, মনা শামীম, জাবেদ গাজীসহ আরও অনেকে। নির্মাণ শেষে খুব শিগগিরই গামা ফ্লিক্স ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। সিরিজটির প্রথম সিজনের শুটিং চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X