বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশিত হলো ‘হৃদয়ের আয়না’

প্রকাশিত হলো ‘হৃদয়ের আয়না’

চলতি সময়ের কণ্ঠশিল্পী বর্ণালী সরকার। সংস্কৃতি পরিবারে তার বেড়ে ওঠা। যার কারণে গানের প্রতি রয়েছে তার অন্যরকম ভালো লাগা। শৈশবেই গানের হাতেখড়ি। স্কুল-কলেজসহ ময়মনসিংহয়ের বিভিন্ন স্টেজে নিয়মিত পারফরম করেন তিনি। অন্য শিল্পীর গান কভার করে দর্শকপ্রিয়তা পেয়েছেন এ তরুণী।

প্রথমবারের মতো মৌলিক গান নিয়ে এলেন এ গায়িকা। গানের শিরোনাম ‘হৃদয়ের আয়না’। তার সঙ্গে দ্বৈতভাবে গানটিতে কণ্ঠ দিয়েছেন সুরকার ও কণ্ঠশিল্পী এফ এ প্রিতম। সালাউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন এফ এ প্রিতম, সংগীতায়োজনে ছিলেন এস কে সাগর খান। গানের ভিডিওতে মডেল হয়েছেন আনান খান ও জয়া মির্জা। পরিচালনা করেছেন নোমান আরাফ।

শুক্রবার (২৪ জানুয়ারি) বর্ণালী সরকারের জন্মদিনে গান-ভিডিও প্রকাশিত হয়েছে রিয়েল লিঙ্ক মিউজিক ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে বর্ণালী সরকার বলেন, জন্মদিনে আমার প্রথম মৌলিক গান মুক্তি পেয়েছে। এই দিনটি আমার জন্য বিশেষ। এ অনুভূতি অন্যরকম। সামনে আরও ভালো কাজ করতে চাই। গানের কথাগুলো সুন্দর। আমরা চেষ্টা করেছি দর্শকদের সুন্দর একটি গান উপহার দেওয়ার। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।

এফ এ প্রিতম বলেন, বর্ণালী নতুন হিসেবে ভালো গেয়েছে। আশা করছি, ভালো সুযোগ পেলে ও আরও ভালো করবে। সব সময় ভালো কাজ করার চেষ্টা করি। গান গাওয়ার জন্য ঢাকায় এলেও কম্পোজার হিসেবে কাজ করছি। পাশাপাশি নিয়মিত গান করব।

সত্তর ও আশির দশকের আলোচিত কণ্ঠশিল্পী লিনু বিল্লাহ নবীন কণ্ঠশিল্পী বর্ণালী সরকারকে শুভ কামনা জানিয়ে বলেন, এ প্রজন্মের কাছে অনুরোধ তোমরা তোমাদের মৌলিক গানের ভান্ডার সমৃদ্ধ করো। না হলে দিনশেষে রেজাল্ট জিরো। মৌলিক গানই একজনকে শিল্পীকে বাঁচিয়ে রাখবে।

এসময় উপস্থিত গীতিকবি আহমেদ রিজভী, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, সংগীতশিল্পী মোমিন বিশ্বাস, রিয়েল লিঙ্করের কর্ণধার, চলচ্চিত্র পরিচালক সায়মন তারিক, প্রযোজক-পরিচারক মো. ইকবালসহ চলচ্চিত্র ও সংগীতের অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১২

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৩

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৪

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৫

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৬

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৭

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৮

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৯

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

২০
X