শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রতারক চক্রের ১১ ফেসবুক পেজ শনাক্ত করেছে বিএসইসি

বিএসইসির লোগো ও ভবন। ছবি : সংগৃহীত
বিএসইসির লোগো ও ভবন। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে লোভনীয় প্রস্তাব দিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা চেষ্টা করছে, এমন ১১ প্রতারকচক্রের ফেসবুক পেজ, আইডি বা গ্রুপ শনাক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যে পেজ, আইডি বা গ্রুপগুলো শনাক্ত করা হয়েছে সেগুলো হলো- শখের শেয়ার বাজার, শেয়ার মার্কেট সাকসেস স্ট্রাটেজিস, বাজার বিশ্লেষণ, আশিকুর রহমান আশিক, BD STOCK EXCHANGE (DSE & CSE), Momin Dse, Ashakaa Rasul Noomani, Anika Sarah, PUBLIC BUSINESS CLUB, Planned Investment এবং Caleb Wright। এসব পেজ, আইডি ও গ্রুপগুলোর ফেসবুক লিংকও বিজ্ঞপ্তিতে দেয়া হয়েছে।

বিএসইসি বলছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারকচক্র পুঁজিবাজারে বিনিয়োগের জন্য লোভনীয় প্রস্তাব করে বিনিয়োগকারীদের সাথে প্রতারণার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রাথমিক অনুসন্ধানে উপরোক্ত ফেসবুক পেজ বা আইডি বা গ্রুপের সন্ধান পাওয়া গেছে। এসব ফেসবুক পেজ বা আইডি বা গ্রুপের মাধ্যমে নিয়মিতভাবে পুঁজিবাজারে বিভিন্ন সিকিউরিটিজের মূল্য হ্রাস-বৃদ্ধি বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে যা বেআইনি।

সংস্থাটি আরও জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রিসার্চ অ্যানালিস্ট) রুলস, ২০১৩ অনুযায়ী, শুধুমাত্র মার্চেন্ট ব্যাংকার, স্টক ডিলার/স্টক ব্রোকার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার এবং স্বতন্ত্র রিসার্চ ফার্মগুলো রিসার্চ অ্যানালিস্ট হিসেবে নিবন্ধিত হয়েছে গবেষণা প্রতিবেদন প্রকাশ করতে পারে। তারা তাদের ওই গবেষণা প্রতিবেদনের মাধ্যমে পুঁজিবাজারের সিকিউরিটিজের মূল্যের হ্রাস-বৃদ্ধি সম্পর্কে মতামত বা পরামর্শ প্রদান করতে পারে। তবে উল্লিখিত গ্রুপ বা আইডিসমূহ এই আইনের আওতায় নিবন্ধিত নয়।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বিনিয়োগ পরামর্শ গ্রহণের বিষয়ে সতর্ক থাকার জন্য সাধারণ বিনিয়োগকারীগণকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কমিশন।

বিজ্ঞপ্তিতে আরো জনানো হয়, পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বিও আইডি থাকা আবশ্যক, যা নিবন্ধিত স্টক ব্রোকার বা ডিপোজিটরি পার্টিসিপ্যান্টের মাধ্যমে খোলা হয়। নিজ নামে বিও হিসাব ব্যতিরেকে এবং নিবন্ধিত স্টক ব্রোকার বা মার্চেন্ট ব্যাংকার বা পোর্টফোলিও ম্যানেজারের মাধ্যম ছাড়া পুঁজিবাজারে সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় বা আর্থিক লেনদেন না করার জন্যও অনুরোধ করা হলো।

কমিশন বলছে, সিকিউরিটিজ বা শেয়ার ক্রয়-বিক্রয়সংক্রান্ত লেনদেন বিনিয়োগকারীর নিজ নামে পরিচালতি বিও হিসাবে সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে কিনা তা নিশ্চিত হওয়া আবশ্যক। নিজ স্বার্থেই এ বিষয়গুলোতে বিনিয়োগকারীদের বিশেষভাবে সতর্কতা অবলম্বন করত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারক চক্রের বিষয়ে বা পুঁজিবাজারসংক্রান্ত যে কোন অনিয়মের বিষয়ে তথ্য পাওয়া গেলে তা কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে জানানোর জন্য বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

১০

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

১১

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১২

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১৩

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১৪

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

১৫

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১৬

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১৭

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৯

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

২০
X