বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

১ মিলিয়নের বেশি দর্শক দেখলেন ‘শ্বশুর আব্বার টি-স্টল’

শ্বশুর আব্বার টি-স্টল নাটকের দৃশ্যে শামীম-তানিয়া। ছবি : কালবেলা
শ্বশুর আব্বার টি-স্টল নাটকের দৃশ্যে শামীম-তানিয়া। ছবি : কালবেলা

গ্রামীণ কমেডি গল্পে নির্মিত ‘শ্বশুর আব্বার টি-স্টল’ নাটক ১ মিলিয়নের বেশি কালবেলা ড্রামা ইউটিউব চ্যানেলে দেখেছেন দর্শক।

পারিবারিক ঝগড়া, সামাজিক টানাপড়েন আর হাস্যরসের মজায় ভরপুর এ নাটক বুধবার (২৯ জানুয়ারি) ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।

জুয়েল এলিনের লেখা নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন।

এই নাটকে জুটি বেঁধেছেন সময়ের জনপ্রিয় দুই মুখ শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি।

গল্পের কেন্দ্রবিন্দু এক সদ্য বিবাহিত দম্পতি। প্রেমের টানে বাবার আদর ছেড়ে এক নতুন জীবনের পথে পা বাড়ায় তারা। পালিয়ে বিয়ে করে দুই পরিবার থেকেই বঞ্চিত হন নবদম্পতি। ছেলের একমাত্র সম্বল ব্যাটারিচালিত রিকশা ও মেয়ে কাজ নেয় মানুষের বাসাবাড়িতে। নানা ঘটনায় এগিয়ে যেতে থাকে নাটকের গল্প। নাটকটি দেখার পাশাপাশি নিজেদের মন্তব্যও জানিয়েছে দর্শক।

শামীম হাসান সরকার বলেন, ‘নাটকটি কমেডি ঘরানার হলেও সামাজিক বার্তাও রয়েছে। গ্রামীণ প্রেক্ষাপটে নাটকটির কাহিনি। শুটিং সেটের সবাই অনেক মজা পেয়েছি ডায়লগ বলার সময়। মানুষ নাটকটি দেখে আনন্দ পাচ্ছেন দেখে আমাদেরও ভালো লাগছে।’

অন্যদিকে তানিয়া বৃষ্টি বলেন, ‘খুব দ্রুত সময়ে ১ মিলিয়ন দর্শক নাটকটি দেখেছেন। মজার একটি নাটক। দর্শকরা পছন্দ করেছেন। নাটকটির শুটিংয়ের সময়ই মনে হচ্ছিল ভালো একটি কাজ হতে যাচ্ছে।’

শামীম-তানিয়া ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, সিদ্দিক মাস্টার, মিলি বাসার, বাপ্পি বাসার, কামরুন নাহার, সোহেল হাসান, হিরা মনিসহ অনেকে।

আশিয়ান সিটি নিবেদিত ‘শ্বশুর আব্বার টি-স্টল’ নাটকটি কালবেলা ড্রামার দ্বিতীয় নাটক। এর আগে চ্যানেলটির প্রথম নাটক ‘পাগলের সুখ মনে মনে’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১২

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৩

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৪

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৫

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৮

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৯

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X