বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৮ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘ডিরেক্টরস গিল্ড’র নতুন সভাপতি শহীদুজ্জামান সেলিম

‘ডিরেক্টরস গিল্ড’র নতুন সভাপতি শহীদুজ্জামান সেলিম

শনিবার (২২ ফেব্রুয়ারি) ছিল ছোট পর্দার নির্মাতাদের নেতা বাছাইয়ের দিন। এ উপলক্ষে অনুষ্ঠিত হলো নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন। সকাল ৯টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৫টা পর্যন্ত চলে। নির্বাচন চলাকালীন এক ঘণ্টার বিরতি রাখা হয়।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫০১। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন নাট্যব্যক্তিত্ব নরেশ ভূঁইয়া। তার সঙ্গে কমিশনার হিসেবে ছিলেন নাট্যকার মাসুম রেজা ও চলচ্চিত্র নির্মাতা আবদুস সামাদ খোকন।

নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। যার একটি প্যানেলে সভাপতি প্রার্থী ছিলেন অভিনেতা-পরিচালক সালাউদ্দিন লাভলু। অন্য প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অভিনেতা ও পরিচালক শহীদুজ্জামান সেলিম। ভোটগ্রহণের আগে দুই প্রার্থীই উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন।

ডিরেক্টরস গিল্ডের বহুল প্রতীক্ষিত নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রতিটি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে বিজয়ীরা নির্ধারিত হয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এই ফলাফল প্রাথমিক এবং আপিল প্রক্রিয়া শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

সভাপতি পদে শহীদুজ্জামান সেলিম ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন লাভলু ১৭৩ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে ফরিদুল হাসান ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে সৈয়দ শাকিল ১৮৭ ভোট এবং মোহন আহমেদ ৩২ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে ছয় প্রার্থীর মধ্যে থেকে তিনজন নির্বাচিত হয়েছেন। রাশেদ আখতার লাজুক সর্বোচ্চ ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া ফিরোজ খান ২৭৪ ভোট এবং সকাল আহমেদ ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে তুহিন হোসেন ২৫৬ ভোট এবং দিন মোহাম্মদ মন্টু ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে মোহাম্মদ শামসুর রহমান মজুমদার পেয়েছেন ২১৫ ভোট এবং মোহাম্মদ কামরুল হাসান ১৬৭ ভোট।

অর্থ সম্পাদক পদে আবু রাহান জুয়েল ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইমরুল রাফাত পেয়েছেন ১৮৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মো. মনিরুজ্জামান লিপন ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে কাজী মোহাম্মদ খলিলুর রহমান নয়ন ১৩৫ ভোট এবং দেবব্রত রনি ৮০ ভোট পেয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাজমুল রনি ২৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সহিদ- উন-নবী ১৮৭ ভোট পেয়েছেন।

প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক পদে কাজী আপেল মাহমুদ ২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী শুভ্র খান পেয়েছেন ১৭১ ভোট।

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সঞ্জয় বড়ুয়া ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক পদে প্রীতি দত্ত ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

দপ্তর সম্পাদক পদে সাঈদ রহমান ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, এই ফলাফল আপাতত প্রাথমিক। কোনো প্রার্থী বা অংশগ্রহণকারী যদি আপত্তি করতে চান, তাহলে ২৫ তারিখ পর্যন্ত আপিল বোর্ডে আবেদন করতে পারবেন। আপিল প্রক্রিয়া শেষে ২৬ তারিখ বিকেল ৫টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X