বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় পুরস্কার জিতেছেন আল্লু অর্জুন

অভিনেতা আল্লু অর্জুন। ছবি : সংগৃহীত
অভিনেতা আল্লু অর্জুন। ছবি : সংগৃহীত

নতুন ইতিহাস গড়লেন তেলেগু অভিনেতা আল্লু অর্জুন। ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি। প্রথম তেলেগু অভিনেতা হিসেবে এই পুরস্কার ঘরে তুলেছেন আল্লু। জাতীয় পুরস্কার পাওয়ার পর আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ‘পুষ্পা: দ্য রাইজ’- সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন এই অভিনেতা।

পরিবার, পরিচালক সুকুমার-সহ পুষ্পা সিনেমার অন্য কুশলীদের সঙ্গে এই আনন্দ উদযাপন করেছেন আল্লু। তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন উপস্থিত সবাই। আল্লুকে দেখা যায় পরিচালক সুকুমারকে জড়িয়ে ধরতে। এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন দুজনেই।

২৪ আগস্ট বৃহস্পতিবার নয়াদিল্লিতে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে আল্লু ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। শুভেচ্ছা বার্তায় সিক্ত হচ্ছেন অভিনেতা।

৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি স্যানন। সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘আরআরআর’। এ ছাড়া শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্র হিসেবে পুরস্কার ঘরে তুলেছে ভিকি কৌশল অভিনীত ‘সরদার উধম’। সূত্র : পিঙ্কভিলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১০

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১১

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১২

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৩

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৫

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৭

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৮

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৯

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

২০
X