বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের পর বৈশাখী উৎসবেও রঙ ছড়াবেন ইস্তি

ই কে মজুমদার ইস্তি। ছবি : সংগৃহীত
ই কে মজুমদার ইস্তি। ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত ঈদুল ফিতরে অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে বেশ সাড়া ফেলেছে তানিম রহমান অংশু পরিচালিত এক ঘণ্টার ফিকশন ‘খালিদ’। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। আর এই ফিকশনের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং এতে ব্যবহৃত ‘আসো না’ গানের সুর ও সংগীত করেছেন ই কে মজুমদার ইস্তি। ‘খালিদ’ নিয়ে নেটিজেনদের আলোচনার পাশাপাশি এতে ইস্তির করা বিজিএম এবং একমাত্র গানটিও বেশ প্রশংসা কুড়িয়েছে।

অনেকেই বলছেন গল্পের সঙ্গে একাকার হয়ে ইস্তির করা সময়োপযোগী ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং পার্টি মুর্ডের গানটি এই ফিকশনকে ভিন্নমাত্রা দিয়েছে। রবিউল ইসলাম জীবনের লেখা ‘আসো না’ গানটির দুটি ভার্সন তৈরি করেছেন ইস্তি। যার একটিতে কণ্ঠ দিয়েছেন শাফাত শামস। যেটি ইউটিউবে প্রমোশনাল হিসেবে প্রকাশিত হয়েছে। এছাড়া মূল কনটেন্টে থাকা গানটিতে কণ্ঠ দিয়েছেন আয়েশা মৌসুমী।

‘খালিদ’ এর কাজ প্রসঙ্গে ই কে মজুমদার ইস্তি বলেন, ‘এই কাজটি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। কারণটা হলো গল্প। যারা এটি দেখেছেন তারা জানেন এই গল্পটা কতটা টান টান উত্তেজনার মধ্যে এগিয়েছে। আমি চেষ্টা করেছি কাজটিতে বর্তমান সময়ের মিউজিক এবং সাউন্ড আনতে। এক সপ্তাহের মধ্যে প্রায় ৪০ লাখ বার খালিদ দেখা হয়েছে। সবার কাছে আমার মিউজিক ও গানটি পৌঁছেছে, এটা আমার জন্য অনেক ভালোলাগার একটা অনুভূতি। সবচেয়ে বড় কথা কাজটির জন্য অনেকের কাছ থেকে ইতিবাচক কমেন্ট পাচ্ছি। যা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।’

‘খালিদ’ ছাড়াও ঈদের ৩টি নাটকে শোনা গেছে ইস্তির বিজিএম। এগুলো হলো- এ কে পরাগ পরিচালিত মুশফিক আর ফারহান-সাদিয়া আয়মান অভিনীত ‘লাইজু’, একই নির্মাতার পরিচালনায় মুশফিক আর ফারহান-সাফা কবির অভিনীত ‘হাউকাউ’ এবং ইসতিয়াক আহমেদ রুমেল পরিচালিত জিয়াউল হক পলাশ-পারসা ইভানা অভিনীত ‘হোসেন এর গল্প’।

এদিকে, পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল ‘বঙ্গ’তে আসছে ইস্তির বিজিএম করা ‘ননসেন্স’। রাকেশ বসুর পরিচালনায় এতে অভিনয় করেছেন দেশের প্রথম সারির বেশ কয়েকজন তারকা। এই কাজটি নিয়ে বেশ আশাবাদী তরুণ সংগীত পরিচালক ই কে মজুমদার ইস্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X