বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের গল্পে একসঙ্গে ইয়ামি-হাশমি

ইয়ামি গৌতম ও ইমরান হাশমি। ছবি : সংগৃহীত
ইয়ামি গৌতম ও ইমরান হাশমি। ছবি : সংগৃহীত

ভারতের আইনি ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মামলা ‘শাহ বানো’। যেখানে দেখানো হবে মামলায় শাহ বানো তার স্বামী মোহাম্মদ আহমেদ খানের কাছ থেকে তিন তালাকের পর ভরণপোষণের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। পরে, ১৯৮৫ সালের এপ্রিলে সুপ্রিম কোর্ট শাহ বানোর পক্ষে রায় দেন, যা ভারতীয় মুসলিম মহিলাদের জন্য একটি বড় আইনি সাফল্য হিসেবে বিবেচিত করা হয়। এবার ঐতিহাসিক এই মামলার ওপর ভিত্তি করে তৈরি হবে সিনেমা।

সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ইয়ামি গৌতমকে। শাহ বানোর সাত বছরের আইনি যুদ্ধকে পর্দায় ফুটিয়ে তুলবেন তিনি। তার স্বামী মোহাম্মদ আহমেদ খানের চরিত্রে অভিনয় করেবন অভিনেতা ইমরান হাশমি। জনপ্রিয় এই চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন ইমরান। নিজের চরিত্র নিয়ে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন অভিনেত্রী ইয়ামি গৌতমও। তিনি জানিয়েছেন এর আগে এমন ঐতিহাসিক গল্পে কাজের সুযোগ হয়নি তার। যার জন্য নিজের সর্বোচ্চ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি।

সিনেমাটি নির্মাণ করবেন ‘ফ্যামিলি ম্যান’ সিজন ২ খ্যাত পরিচালক সুপর্ণ বর্মা। শিগগিরই ছবির শুটিং শুরু হবে বলে একাধিক ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। এটি ছাড়াও ‘গ্রাউন্ড জিরো’ নামের একটি ছবিতে দেখা যাবে ইমরানকে। পাশাপাশি দুটি তেলেগু ছবিতে কাজ করছেন অভিনেতা। সবশেষ ইয়ামিকে দেখা গেছে ধুমধাম সিনেমায়। কমেডি ড্রামা ধাঁচের গল্পে নির্মিত এ সিনেমায় তিনি প্রথমবারের মতো জুটি বাঁধেন অভিনেতা প্রতীক গান্ধীর সঙ্গে। সিনেমাটি পরিচালনা করেন ঋষভ শেঠ।

নির্মাতা তেজস দেওস্কর পরিচালিত সিনেমাটির মাধ্যমে প্রথমবার কোনো সেনানায়কের চরিত্রে অভিনয় করেছেন ইমরান। নিজের পরিচিত ইমেজ ভেঙে একেবারে নতুন অবতারে হাজির হয়েছেন অভিনেতা। আগামীকাল (শুক্রবার) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X