রাজু আহমেদ
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১২:১৫ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার আমি আরও ম্যাচিউর: পলাশ

জিয়াউল হক পলাশ। ছবি : সংগৃহীত
জিয়াউল হক পলাশ। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানের শুটিং ক্লাবজুড়ে ১ জুন বিকেলে জমে উঠেছিল প্রাণের মিলনমেলা। দীর্ঘ বিরতির পর ‘ব্যাচেলর পয়েন্ট’–এর সিজন ফাইভ ঘোষণা উপলক্ষে আয়োজন করা হয় একটি জমকালো প্রেসমিট। উপস্থিত ছিলেন নাটকের পরিচালক কাজল আরেফিন অমি, জনপ্রিয় শিল্পীরা এবং প্রযোজক দল।

এই আয়োজনে সবচেয়ে বেশি আলো কাড়েন ‘কাবিলা’ খ্যাত জিয়াউল হক পলাশ। মুখরিত উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি জানান, ‘সবাই মিলে আবার নতুনভাবে শুরু করছি। একসঙ্গে কাজ করতে পারাটা নিজের ভেতরেও নতুন একটা আনন্দ দেয়। আগে রাস্তায় হাঁটলে সবাই জিজ্ঞেস করত— ভাই, নতুন সিজন কবে আসছে? এবার সে অপেক্ষার অবসান। শুরু হয়ে গেছে আমাদের নতুন জার্নি।’

নতুন সিজনের কাবিলা আগের সেই ‘ছাগল চোর’ নয়— বরং এখন তিনি অনেক বেশি পরিণত, বললেন পলাশ। ‘এই কাবিলা আগের চেয়ে অনেক ম্যাচিউর, ডিসিশন নিতে জানে। যদিও ফাঁপরবাজিটা আছে, তবে এবার সেটা আরও ইনোভেটিভ। নতুন গল্পে কাবিলার জীবনে অনেক পরিবর্তন এসেছে। দর্শক এবার দেখতে পাবে এক নতুন কাবিলাকে।’

সিজন ফাইভ প্রসঙ্গে পলাশ আরও বলেন, ‘আমরা ধাপে ধাপে গল্প সাজাচ্ছি। পুরো ১২০ পর্বের গল্প একসাথে করা যায় না। ডিরেক্টর অমি ভাই গল্পটা যত্ন করে গড়ে তুলছেন। এবার কাবিলা কার প্রতি আকৃষ্ট, কার জন্য অপেক্ষা করছে— সেটা নিয়েও দর্শকদের আগ্রহ থাকবে। ও তো নিজেই কনফিউজড! দেখা যাক শেষমেশ কাকে পায়।’

শুধু অভিনয় নয়, পলাশ বর্তমানে নিজেও পরিচালনায় মনোযোগী। বললেন, ‘ডিরেকশন আমার ভালো লাগে, অভিনয়ও। তবে এখন আমি খুব বেছে কাজ করি। গল্প ভালো না লাগলে আর অভিনয় করি না।’

নিজেকে ভেঙে নতুনভাবে গড়ার চেষ্টায় আছেন তিনি। ‘আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। চাই প্রতিনিয়ত নতুন চরিত্রে নিজেকে দেখাতে। একই ঘরানায় আটকে থাকতে চাই না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X