বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নিরবের বিপরীতে ইধিকা, চমকে দিলেন ‘বন্ড স্টাইলে’

নিরবের বিপরীতে ইধিকা, চমকে দিলেন ‘বন্ড স্টাইলে’ । ছবি : সংগৃহীত
নিরবের বিপরীতে ইধিকা, চমকে দিলেন ‘বন্ড স্টাইলে’ । ছবি : সংগৃহীত

ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল এখন দুই বাংলাতেই সমান জনপ্রিয়। বিশেষ করে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে একাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশে তার আলাদা ভক্তগোষ্ঠী তৈরি হয়েছে। প্রিয়তমা সিনেমার পর ‘বরবাদ’-এও শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করে দর্শকপ্রিয়তা পান তিনি।

শাকিব খানের পর এবার ইধিকা জুটি বাঁধলেন ঢালিউডের আরেক নায়ক নিরব হোসেন-এর সঙ্গে। তবে চলচ্চিত্রে নয়, এই জুটির প্রথম কাজ হয়েছে একটি বিজ্ঞাপনচিত্রে। আফগানিস্তানের কোমল পানীয় পামির কোলার বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তারা, যা নির্মাণ করেছেন নির্মাতা অনন্য মামুন।

বিজ্ঞাপনটি প্রকাশের পরপরই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ভিজ্যুয়াল ও গানের গুণে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এই ভিডিওটি।

বিজ্ঞাপনের গল্পে দেখা যায়, উত্তপ্ত মরুভূমিতে গাড়ি নষ্ট হয়ে দাঁড়িয়ে বিরক্ত, ক্লান্ত ইধিকা। ঠিক তখনই ‘জেমস বন্ড’ স্টাইলে আবির্ভূত হন নিরব। তিনি এক নজরে তাকিয়ে কোমল পানীয় ছুঁড়ে দেন ইধিকার দিকে। পান করে প্রশান্তি ফিরে পান ইধিকা, আর এরপরই শুরু হয় তাদের রঙিন নাচানাচি।

বিজ্ঞাপনটির সংগীতায়োজন করেছেন আলভী, কণ্ঠ দিয়েছেন আলভী ও সিঁথি সাহা। গানের কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার সোমেশ্বর অলি। বিজ্ঞাপন হলেও এর নির্মাণশৈলী ও উপস্থাপন ভিন্নমাত্রার বিনোদন তৈরি করেছে।

ইধিকার ক্যারিয়ারের জন্য এটি নতুন এক সংযোজন, যেখানে তিনি শাকিব খানের বাইরে বাংলাদেশের আরেক নায়কের সঙ্গে ভিন্ন আঙ্গিকে ধরা দিলেন। আর নিরবের জন্য এটি নতুন এক ইমেজ—স্টাইলিশ, আত্মবিশ্বাসী, রোমান্টিক হিরো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১০

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১১

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১২

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৩

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৪

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১৫

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৭

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৮

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৯

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

২০
X