বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সমু চৌধুরীর ভাইরাল ইস্যুতে নায়ক সাইমনের ক্ষোভ 

সমু চৌধুরীর ভাইরাল ইস্যুতে নায়ক সাইমনের ক্ষোভ 

অভিনেতা সমু চৌধুরীর গামছা পরিহিত অবস্থায় শুয়ে থাকার ছবি ভাইরাল হয়েছে। তিনি ময়মনসিংহে শাহ্ মিসকিনের মাজারে অবস্থান করছিলেন। স্থানীয় বাসিন্দা মো. আল মামুন হৃদয় ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়।

বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে জেলার গফরগাঁও পাগলা থানা মুখী এলাকার শাহ্ মিসকিনের মাজারে এই ঘটনায় এলাকাজুড়ে হৈচৈ পড়ে যায়। ঈদের আগেই বেশ কিছু নাটকের কাজ শেষ করে নিজ গ্রাম যশোরে গিয়েছিলেন সমু চৌধুরী। আত্মার শান্তির খোঁজে বিভিন্নি জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন।

একটা সময় তিনি ময়মনসিংহে শাহ্ মিসকিনের মাজারে পৌঁছান। পোশাক না থাকায় গোসলের পর খুব সাধারণভাবে গামছা পরেই মাজারের একটি গাছের নিচে শুয়েছিলেন। কেউ একজন তার ঘুমন্তি ছবি ফেসবুকে পোস্ট করে মানসিক ভারসাম্যহীন বলে অবিহিত করে।

নিজের মতো সময় কাটানোই কাল হয় তার জন্য। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি নিয়ে নানা মন্তব্য আসতে থাকে।

বিষয়টি নিয়ে চিত্রনায়ক সাইমন সাদিক ফেসবুকে লিখেছেন, সমু চৌধুরী ভাই একজন শিল্পী। শিল্পীর নিজস্ব চাওয়াতেই তিনি তার মতো করে জীবন যাপন করতে পছন্দ করতেন,যেটা আপনাদের চোখে এতদিন পড়েনি! আজ তিনি আপন মনে গামছা পরে শুয়ে থাকাতে তাকে আপনারা পাগল বলতেও ছাড়েননি! এ কেমন মনুষ্যত্ব আপনাদের? এ কেমন বোধ…..? উনি কিন্তু সবসময়ই গান-বাজনা,আড্ডা,হৈচৈ করতে পছন্দ করেন। বয়স হওয়াতে আপনাদের চোখে,মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। কথা বলেছেন উনার সাথে কখনো?

সাইমন আরও বলেন, বলে দেখবেন,খুব আরাম পাবেন। কাউকে বিরক্ত না করে,ফালতু ষ্টারডম না দেখিয়ে জীবন কে উপভোগ করেন তিনি। হয়তো অনেক কষ্টকে গোপন করার জন্য। সেই অধিকারটাও আজ আপনারা কেড়ে নিলেন আপনাদের ভিউ নামক সামাজিক ব্যাধির জালে ফেলে! ভাই,দয়া করে মানুষের পরিস্থিতি বোঝে মন্তব্য করুন। কে যানে,এমন ভিউয়ের শি কার আপনি,আমিও হতে পারি!!!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X