বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০২:৩৮ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নোবেলের বিয়ের দেনমোহর নিয়ে যা জানা গেল

মাইনুল আহসান নোবেল। ছবি : সংগৃহীত
মাইনুল আহসান নোবেল। ছবি : সংগৃহীত

একসময়ের তুমুল জনপ্রিয়তা এখন অতীত। দুই বাংলার শ্রোতাদের হৃদয় কাঁপানো কণ্ঠস্বর যেন আজ খাঁচায় বন্দি। গায়ক মাইনুল আহসান নোবেল, যিনি একসময় তার কণ্ঠের জাদু দিয়ে জয় করে নেন লাখো দর্শকের হৃদয়। যেখানে তার ব্যস্ত থাকার কথা স্টেজ পারফর্ম আর নতুন গানের কাজ নিয়ে; কিন্তু বাস্তবে দেখা যায়, নোবেল এখন ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে দিন কাটাচ্ছেন জেলখানায়। আর এবার ঠিক সেখানেই বিয়ে করলেন তিনি। তবে জানেন কি, কত টাকা দেনমোহরে বিয়ে করেছেন নোবেল?

ইডেন কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় গত ২০ মে থেকে কারাগারে বন্দি নোবেল। অভিযোগ, সেই নারীকে সাত মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন তিনি। এই মামলায় গ্রেপ্তার হয়ে আদালতের রায়ে বর্তমানে কারাগারেই আছেন নোবেল।

এরপর ধর্ষণ মামলায় গ্রেপ্তার গায়ক নোবেলকে মামলার বাদী সেই নারীকে বিয়ে করার আদেশ দেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার গত বুধবার (১৮ জুন) এ আদেশ দেন।

এ বিষয়ে নোবেলের আইনজীবী জসীম উদ্দিন এবং মামলার দায়িত্বপ্রাপ্ত এসআই ইলা মণি গণমাধ্যমকে জানান, বাদী ও আসামি দুপক্ষের সম্মতিতেই বিয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিয়েতে দেনমোহর ধরা হয়েছে ১০ লাখ টাকা। বিয়েতে উপস্থিত ছিলেন উভয় পক্ষের ঘনিষ্ঠজন, যাদের মধ্যে ছিলেন, নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান এবং সাদেক উল্লাহ ভূঁইয়া।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X