বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আর্থিক প্রতারণার শিকার সামান্থা

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি : সংগৃহীত
অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি : সংগৃহীত

ব্যক্তিজীবনে ঝড় বয়ে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। বছরখানেক ধরে ভুগছেন মায়োসাইটিস রোগে। চিকিৎসার জন্য গিয়েছেন আমেরিকায়ও।

সামান্থার রোগটি বিরল। চিকিৎসাও খরচসাপেক্ষ। এর মধ্যে আবারও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অভিনেত্রী। সামান্থার সঙ্গে প্রায় এক কোটি টাকার প্রতারণা করেছেন তার ম্যানেজার।

এক দশক ধরে ম্যানেজারের সঙ্গে কাজ করছেন অভিনেত্রী সামান্থা। এই ম্যানেজারই তামিল, তেলেগু ও বলিউডে তার সঙ্গে ছিলেন। তাই তার ওপর অভিনেত্রীর বিশ্বাস অগাধ।

সম্প্রতি নিজের আসন্ন সিনেমা ‘খুশি’র প্রচারমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হায়দরাবাদে ফিরেছিলেন সামান্থা। তখন ওই ম্যানেজারের বিষয়ে তাকে সাবধান করেন অনেকে। কিন্তু দীর্ঘদিনের সম্পর্ক ভাঙতে নারাজ ছিলেন অভিনেত্রী। এখন মাসুল গুনতে হচ্ছে সামান্থাকে।

মায়োসাইটিসের চিকিৎসা করাতে কাজ থেকে প্রায় এক বছরের বিরতি নিয়েছেন সামান্থা। চিকিৎসায় খরচ হয়েছে অনেক। এক কোটি টাকা ক্ষতি হওয়ায় সেই ম্যানেজারকে বহিষ্কার করেছেন এই অভিনেত্রী। এখন নতুন ম্যানেজার খুঁজছেন তিনি।

কয়েক মাস আগে শোনা যায় এ রকম আর্থিক প্রতারণার শিকার হয়েছিলেন অভিনেত্রী রাশমিকা মান্দানাও। প্রায় ৮০ লাখ টাকা প্রতারণার কবলে পড়েছিলেন তিনি। ম্যানেজার বদল করেছিলেন এই অভিনেত্রীও। যদিও এই খবর স্বীকার করেননি রাশমিকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X