বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জামিনের সঙ্গে সুখবর, বাবা হতে যাচ্ছেন নোবেল

জামিনের সঙ্গে সুখবর, বাবা হতে যাচ্ছেন নোবেল। ছবি : সংগৃহীত
জামিনের সঙ্গে সুখবর, বাবা হতে যাচ্ছেন নোবেল। ছবি : সংগৃহীত

ধর্ষণ ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় অবশেষে জামিন পেয়েছেন আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেল। মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহাবুব শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। এর মধ্য দিয়ে মামলার বাদী ও বর্তমানে স্ত্রী ইসরাত জাহান প্রিয়ার সঙ্গে সংসার শুরু করতে আর কোনো আইনি বাধা থাকল না নোবেলের সামনে।

আদালতের শুনানিতে ছিলেন দুজনই। কড়া নিরাপত্তার মধ্যে খোশমেজাজে আদালতে প্রবেশ করেন নোবেল। কিছুক্ষণ পর তার পাশে এসে দাঁড়ান স্ত্রী প্রিয়া। কাঠগড়ায় একে অপরের হাত ধরে হাসিমুখে কথা বলেন তারা। আদালতের অনুমতি পেয়ে বাদী প্রিয়াকে প্রশ্ন করা হয়, নোবেলের জামিনে তার কোনো আপত্তি আছে কিনা। উত্তরে প্রিয়া স্পষ্ট জানান, ‘না’।

আসামিপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীরা একমত হয়ে আদালতকে জানান, এটি মূলত ভুল বোঝাবুঝি থেকে হওয়া ঘটনা, বর্তমানে তা মীমাংসিত। এরপর আদালত জামিন মঞ্জুর করেন।

জামিনের খবরের পাশাপাশি আরও একটি সুখবর জানিয়ে দেন তাদের আইনজীবীরা। জানান, খুব শিগগিরই এই দম্পতির সংসারে নতুন অতিথি আসছে। অর্থাৎ বাবা হতে যাচ্ছেন নোবেল! এ নিয়ে প্রিয়া গণমাধ্যমের কাছে বলেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন নোবেল ও প্রিয়া। কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দেনমোহর নির্ধারণ করা হয় ১০ লাখ টাকা।

কারাগারে বিয়ে, জামিন, এবং আসন্ন সন্তানের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ বিষয়টিকে ভালোবাসার জয় হিসেবে দেখলেও, অনেকে প্রশ্ন তুলছেন কারাগারে বিয়ের বৈধতা ও নৈতিকতা নিয়ে।

এদিকে জামিনের পরও নোবেল গণমাধ্যম এড়িয়ে চলেছেন। অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে প্রিয়াও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

তবে আপাতত এই দম্পতির কাছে সবকিছুই যেন নতুন শুরুর আনন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X