বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় কখন আসছেন রাহাত ফতেহ আলী

বিনা পারিশ্রমিকে ঢাকায় ‘চ্যারিটি কনসার্ট’ করবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।
বিনা পারিশ্রমিকে ঢাকায় ‘চ্যারিটি কনসার্ট’ করবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

রাত পোহালেই ঢাকায় পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের কনসার্ট। এরইমধ্যে আয়োজনের সবধরনের প্রস্ততি শেষ পর্যায়ে। যার ফলে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতেই ঢাকায় আসছেন এই কিংবদন্তি। রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি। বিষয়টি কালবেলাকে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এর আগে আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা এসেছিল জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তায় ঢাকায় বিনা পারিশ্রমিকে ‘চ্যারিটি কনসার্ট’ করবেন তিনি। আলোচিত এই কনসার্টের টিকিট অনলাইনে শ্রোতাদের জন্য আগেই উন্মুক্ত করে আয়োজক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অফ জুলাই’।

অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রকে (৯ ডিসেম্বর) সোমবার রাতে সবার জন্য অনলাইনে টিকিট ছাড়া হয়। যেখানে দেখা যায় ভিআইপি টিকিট ১০ হাজার টাকা, ফ্রন্ট রো ৪ হাজার ৫০০ টাকা ও জেনারেল টিকিট ২৫০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। কনসার্টি ঢাকার আর্মি স্টেডিয়ামে আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

রাহাত ফাতেহ আলী ছাড়াও এদিন অনুষ্ঠানে দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ, র‌্যাপ সংগীতশিল্পী সেজান,হান্নান ও সিলসিলিা গান পরিবেশন করবেন। এ ছাড়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X