বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

ফাহিম ফয়সালের সুফি গান

ফাহিম ফয়সালের সুফি গান। ছবি : সংগৃহীত
ফাহিম ফয়সালের সুফি গান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে চিত্রায়িত হলো সংগীতশিল্পী ফাহিম ফয়সালের নতুন সুফি গান ‘ও আল্লাহ, ইউ আর দ্য পিস’। সাঈদ চৌধুরীর গীতিকবিতায় এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। গানে দেখা যাবে শ্রীমঙ্গলের দৃষ্টিনন্দন নানা স্থান।

মিউজিক ভিডিও প্রসঙ্গে ফাহিম ফয়সাল বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি এই গানটি নিয়ে পরিকল্পনা করছিলাম। গানটি নির্মাণের শুরু থেকেই চেয়েছি প্রাকৃতিক ও দৃষ্টিনন্দন কোন লোকেশনে এর শুটিং করব। এরজন্য বেশকিছু লোকেশন দেখার পর সিদ্ধান্ত নেই গানটির চিত্রায়ণ করব শ্রীমঙ্গলে। কারণ বছরের এই সময়টায় শ্রীমঙ্গলের অসাধারণ রূপ ও চমৎকার আবহাওয়া থাকে। তাই সুন্দর একটি পরিকল্পনা করে গানটি চিত্রায়ণ করে ফেলি। আমরা শিল্পীরা নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সবসময়ই চেষ্টা করি দর্শক-শ্রোতাদের নতুন ও মনোমুগ্ধকর গান উপহার দিতে। তাই এই গানের ভিজ্যুয়ালাইজেশনের ক্ষেত্রে আমি চেষ্টা করেছি দারুণ দারুণ সব লোকেশনের ল্যান্ডস্কেপ ভিউ রাখতে। আশা করি এই গানের কথা, সুর, সঙ্গীত, গায়কী এবং চিত্রায়ন শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’

ফাহিম ফয়সাল আরও জানান, তার স্টুডিওতে নিয়মিত নতুন নতুন গান নির্মাণ হচ্ছে। পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ করবেন নিজের ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১১

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১২

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৪

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৫

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৬

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৭

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৮

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৯

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

২০
X