বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কন্যাসন্তানের বাবা হলেন শ্যামল মাওলা

শ্যামল মাওলা। ছবি : সংগৃহীত
শ্যামল মাওলা। ছবি : সংগৃহীত

কন্যাসন্তানের বাবা হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। রোববার (৩ আগস্ট) নিজেই ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এ সুখবরটি ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

শ্যামলের শেয়ার করা ছবিতে দেখা যায়, নবজাতককে বুকে জড়িয়ে ভালোবাসায় ভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন এই অভিনেতা। তবে এখনই মেয়ের মুখ দেখাতে চান না তিনি। তাই স্নেহভরে একটি হার্ট ইমোজির আড়ালে ঢেকে রেখেছেন মেয়ের মুখ।

ছবিটির ক্যাপশনে শ্যামল লেখেন, 'নতুন এক তারা নেমে এসেছে এই পৃথিবীতে।' একই পোস্টে ‘সানাভ মাওলা’ হ্যাশট্যাগ ব্যবহার করে জানিয়ে দেন তার কন্যার নামও 'সানাভ মাওলা'।

২০২০ সালে দীর্ঘদিনের বন্ধু মাহা শিকদারকে বিয়ে করেন শ্যামল মাওলা। ভক্ত-অনুরাগীরা এরই মধ্যে নতুন বাবা-মাকে জানাচ্ছেন শুভেচ্ছা ও ভালোবাসা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

১০

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

১১

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১২

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১৩

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

১৪

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১৫

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১৬

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১৭

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৮

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৯

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

২০
X