কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০২:২০ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

চলে গেলেন দক্ষিণী অভিনেতা মাধান

দক্ষিণী অভিনেতা মাধান বব। ছবি : সংগৃহীত
দক্ষিণী অভিনেতা মাধান বব। ছবি : সংগৃহীত

মারা গেছেন তামিল অভিনেতা মাধান বব। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় চেন্নাইয়ের আদয়ার এলাকার নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

মাধান বব নামে পরিচিত হলেও তার আসল নাম ছিল এস কৃষ্ণমূর্তি। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন বলে জানা যায়। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চার দশকের কর্মজীবনে তিনি দুই শতাধিক সিনেমা করেছেন। ১৯৫৩ সালের ১৯ অক্টোবর চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। অভিনয়ে আসার আগে তিনি সংগীতশিল্পী ছিলেন। কর্মজীবনের শুরুতে ওষুধ কোম্পানিতে প্রতিনিধি হিসেবে কাজ করেন।

১৯৮৪ সালে বালু মহেন্দ্র পরিচালিত ‘নিংগাল কেট্টাভাই’ ছবিতে অভিনয়ের মাধ্যমে শুরু তার। তিনি বলতেন, তার অভিনয় প্রেরণা ছিলেন কৌতুক অভিনেতা কাকা রাধাকৃষ্ণ।

হিন্দি সিনেমা ‘চাচি ৪২০’ ও মালয়ালম ছবি ‘ভ্রমরম’, ‘সেলুলয়েড’-এও অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি।

শুধু বড় পর্দা নয়, ছোট পর্দাতেও বেশ দাপট দেখিয়েছেন এই অভিনেতা। সান টিভির জনপ্রিয় কমেডি শো ‘আসাথা পোভাথু ইয়ারু’তে বিচারকের আসনে বসে নিজস্ব রসবোধ, উপস্থিত বুদ্ধি দিয়ে মাতিয়ে রাখতেন।

মাধানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দক্ষিণী তারকারা।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১১

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১২

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৩

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৪

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৫

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৬

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৭

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৮

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৯

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

২০
X