তামজিদ হোসেন
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৬:২২ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

তলোয়ার হাতে কী করছেন সাদিয়া?

সাদিয়া আয়মান। ছবি : সংগৃহীত
সাদিয়া আয়মান। ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। এ বছরের ঈদে তানিম নূরের সিনেমা ‘উৎসব’ ও অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়ায় অভিনয় করে ইতিমধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন তিনি। এবার সেই সাদিয়া হাজির হলেন একদম ভিন্ন এক রূপে।

রোববার (১০ আগস্ট) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন এ সুন্দরী। ছবিগুলোতে দেখা যায়, কমলা রঙের পোশাকে তলোয়ার হাতে দাঁড়িয়ে আছেন সাদিয়া, যেন যুদ্ধের জন্য প্রস্তুত এক নারী যোদ্ধা। আরেকটি ছবিতে দেখা যায়, অন্য একজনের সঙ্গে তলোয়ার হাতে লড়ছেন ও আত্মরক্ষায় ব্যস্ত। প্রতিটি ফ্রেমেই তার চোখেমুখে ফুটে উঠেছে সাহসী অভিব্যক্তি। শেয়ার করা ছবির ক্যাপশনে সাদিয়া লিখেছেন, ‘যে মেয়ে নিজের প্রাপ্যের জন্য লড়ে যায়’। দেখে বোঝাই যাচ্ছে, খুব শিগগিরই আসছে তার অভিনীত নতুন কোনো কাজ, যেখানে দেখা যাবে একদম নতুন ও শক্তিশালী চরিত্রে।

সাদিয়ার এই সাহসী লুক ও দারুণ আত্মবিশ্বাস ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। এখন অপেক্ষা, পর্দায় কী চমক নিয়ে আসছেন তিনি । নাটক, ওয়েব সিরিজ, নাকি সিনেমা, যাই হোক না কেন, দর্শকরা নিশ্চিতভাবেই দেখতে পাবেন একদম ভিন্ন আঙ্গিকের সাদিয়া আয়মানকে, যিনি নিজের প্রাপ্যের জন্য লড়তে প্রস্তুত।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১০

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১২

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৩

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৪

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৫

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৬

রিজার্ভ আরও বাড়ল

১৭

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৮

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

২০
X