বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কমল হাসানকে হত্যার হুমকি

কমল হাসান । ছবি : সংগৃহীত
কমল হাসান । ছবি : সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তি ও সদ্য রাজ্যসভার সংসদ সদস্য কমল হাসান আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কন্নড় ভাষার উৎপত্তি নিয়ে মন্তব্যের রেশ কাটতে না কাটতেই সনাতন ধর্ম নিয়ে বেফাঁস মন্তব্য করে ক্ষোভের আগুন জ্বালিয়েছেন তিনি। ধর্ম অবমাননার অভিযোগে বয়কটের ডাক তো উঠেছেই, এবার এসেছে কমল হাসানকে খুনের হুমকি। পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে, আর তাতে রহস্য ও উত্তেজনার পারদ চড়ছে তীব্র গতিতে।

জানা যায়, সম্প্রতি ভারতের চেন্নাইতে দক্ষিণী তারকা সুরিয়ার স্বেচ্ছাসেবী সংস্থা আগরম ফাউন্ডেশনের ১৫ বছরপূর্তির অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কমল হাসান। সেখানেই সনাতন ধর্ম নিয়ে বেশকিছু মন্তব্য করেন তিনি। ভাইরাল হওয়া এক ভিডিওতে সদ্য রাজ্যসভার সংসদ সদস্য পদপ্রাপ্ত তথা মাক্কাল নিধি মাইয়াম দলনেতাকে বলতে শোনা গিয়েছে, একমাত্র শিক্ষার জোরেই পরিবর্তন সম্ভব। এদিকে কমল হাসান মন্তব্য করেন, এই যুদ্ধে শুধু শিক্ষাই পারে দেশকে বদলাতে। এটাই একমাত্র অস্ত্র দেশের স্বৈরাচার শাসন এবং সনাতন ধর্মের শেকল ভাঙার জন্য। অন্য কোনো অস্ত্র আপনাদের হাতে তুলে নেবেন না। তাহলে এমন সংখ্যাগরিষ্ঠের কাছে পরাস্ত হতে হবে। এই যুদ্ধ জয় করতে শিক্ষাই একমাত্র অস্ত্র।

কমল হাসানের এমন মন্তব্য ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্কের ঝড় উঠেছে! ফুঁসে উঠেছে তামিলনাড়ুর রাজ্য বিজেপি সচিব অমর প্রসাদ রেড্ডি। সেই সুরেই সুর মিলিয়ে দক্ষিণী টিভি তারকা অভিনেতা রবিচন্দ্রন এবার মেগাস্টার রাজনীতিককে খুনের হুমকি দিলেন। এক ইউটিউব চ্যানেলের ইন্টারভিউতে রবিচন্দ্রন কমল হাসানকে ‘মূর্খ রাজনীতিক’বলে কটাক্ষ করেন। শুধু তাই নয়, সনাতন বিরোধী মন্তব্য করার জন্য তিনি ‘কমলের গলা কেটে হত্যা করবেন বলেও হুঁশিয়ারি দেন। যে মন্তব্য এরই মধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে।

এ ছাড়া সম্প্রতি কমল হাসানের মন্তব্যের তীব্র প্রতিবাদ করে এক্সে এক ভিডিওতে অমর প্রসাদকে বলতে শোনা যায়, সনাতন ধর্মকে ধ্বংস করতে চাওয়া কমল হাসানের সব সিনেমা বয়কট করুন। সব হিন্দুর কাছে আমার আবেদন। সনাতন ধর্মবিরোধী কথা বললেই চরম পরিণতি ভুগতে হবে- এটাই চরম বার্তা হোক। দেখি, আর কোনো অভিনেতা সনাতন ধর্মকে ব্যঙ্গ করার সাহস দেখায়? জনপ্রিয় অভিনেতা কমল হাসান বলেছেন উনি হিন্দু ধর্মকে ধ্বংস করতে চান। তাই সব সনাতনীর কাছে আমার অনুরোধ, এমন লোকজনকে উচিত শিক্ষা দেওয়া দরকার।

বর্তমানে কমল হাসানের বিরুদ্ধে সম্প্রীতি নষ্ট করার অভিযোগ উঠেছে এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ভাইরাল ভিডিও ও রাজনৈতিক প্রতিক্রিয়ার কারণে এই বিতর্ক এখন দক্ষিণী বিনোদন জগতের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

১০

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

১১

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১২

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১৩

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

১৪

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১৫

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১৬

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১৭

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৮

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৯

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

২০
X