বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ
কল্কি ২৮৯৮ এডি

ট্রেলারের আগে দীপিকার চমক

বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। ছবি : সংগৃহীত

বহু প্রতীক্ষিত প্যান ইন্ডিয়া সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। ভারতের সিনেমা ইতিহাসের সর্বোচ্চ বাজেটের সিনেমাও এটি। এই সিনেমায় একসঙ্গে দেখা যাবে গোটা ভারতের প্রভাবশালী সব তারকাদের। আজ আসছে এর প্রথম অফিসিয়াল ট্রেলার। তার আগে ৯ জুন অভিনেত্রী দীপিকা পাডুকোনের একটি পোস্টার প্রকাশ করা হয়। যেখানে চমকে দিয়েছেন বি-টাউনের এই মাস্তানি।

টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে সিনেমাটি ভারতের ইতিহাসে সর্বোচ্চ বাজেটে নির্মাণ করা হচ্ছে। এর নির্মাণ অর্থ ৬০০ কোটি রুপি। এর আগে এত অর্থ খরচে কোনো সিনেমাই নির্মাণ করা হয়নি। তাই এই প্রজেক্টের নতুন কোনো সংবাদ প্রকাশ হলেই হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা।

প্রকাশ হওয়া পোস্টারে দীপিকাকে দেখা যায় বিষণ্ন দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছেন। গায়ে নোংরা চাদর, ছোট ছোট চুলে নাকে মুখেও ময়লা লেগে আছে। ছবি দেখাই বোঝার অপেক্ষা রাখে না, যে তিনি একজন নারী যোদ্ধার চরিত্রে অভিনয় করছেন।

‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি জুনের ২৭ তারিখ বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি দেওয়া হবে। এটি নির্মাণ করেছেন নাগ অশ্বিন। এতে প্রথমবারের মতো প্রভাসের সঙ্গে জুটি বেঁধে আসছেন বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন। এই প্রথম তারা রুপালি পর্দায় জুটি হচ্ছেন।

প্রভাস-দীপিকা ছাড়া সিনেমার মূল আকর্ষণ থাকবে অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো দুই মহান তারকার জুটি। এ ছাড়া আরও অভিনয় করছেন দুলকার সালমান, দিশা পাটানি, কীর্তি সুরেশ।

এ ছাড়া ক্যামিও চরিত্রে দেখা যাবে এস এস রাজামৌলি, ম্রুনাল ঠাকুর, রাম গোপাল ভার্মা, বিজয় দেবরাকোন্ডা ও রানা দাগ্গুবতির মতো সুপার স্টারদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১০

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১১

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১২

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৩

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৪

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৫

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৬

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৭

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৮

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৯

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

২০
X