বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

অপর্ণা সেনের প্রেমে পড়ে বাংলা শিখেছিলেন কমল হাসান

কমল হাসান ও অপর্ণা সেন। ছবি : সংগৃহীত
কমল হাসান ও অপর্ণা সেন। ছবি : সংগৃহীত

পর্দায় বহুমুখী প্রতিভার বিস্ফোরণ ঘটানো দক্ষিণী মহাতারকা কমল হাসান। এই তারকার নামের সঙ্গে জড়িয়েছে অগণিত রূপকথা, বিতর্ক, সাফল্যের গল্প। তবে এবার সামনে এলো এমন এক দাবি, যা শোরগোল ফেলে দিয়েছে সিনেমাপাড়া থেকে ভক্তমহল পর্যন্ত। তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তারই কন্যা শ্রুতি হাসান। একসময় নাকি বাংলার প্রখ্যাত অভিনেত্রী অপর্ণা সেনের প্রেমে পড়েছিলেন কমল হাসান।

সম্প্রতি মুক্তি পাওয়া নিজের ছবি ‘কুলি’র প্রচার অনুষ্ঠানে শ্রুতি অকপট স্বীকার করেন, শুধু ভাষাপ্রেম নয়, বাবার বাংলা শেখার নেপথ্যে ছিল প্রেমের গল্প।

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন কেন উনি বাংলা শিখেছিলেন? ওই সময় বাবা অপর্ণা সেনের প্রেমে পড়ে গিয়েছিলেন। আর তাকে ইমপ্রেস করতেই বাংলা শিখে ফেলেন।‘

প্রসঙ্গত, কমল হাসানকে একসময় দেখা গিয়েছিল ‘কবিতা’ ছবির ‘শুনো শুনো গো সবে’ গানে। তবে শ্রুতির মতে, বাংলা শেখার নেপথ্যে কেবল ছবির চাহিদা নয়; বরং বাবার রোমান্টিক টানাপোড়েন।

এমনকি, তার আরেক মন্তব্যে প্রকাশ পায়, ‘হে রাম’ ছবির রানী মুখার্জীর চরিত্রের নাম অপর্ণা রাখাও সেই অতীত প্রেমেরই স্মারক।

যদিও বয়সে অপর্ণা সেন বড় ৯ বছরের; কিন্তু সেটা কমল হাসানের প্রেমপ্রীতিতে বিন্দুমাত্র বাধা হয়ে দাঁড়ায়নি বলে দাবি শ্রুতির।

এদিকে, নিজের ক্যারিয়ার গড়তে বাবার ছায়া কতটা ভারী হয়ে উঠেছিল, সেটাও স্বীকার করেছেন শ্রুতি হাসান। তিনি বলেন, সবসময় চাইতাম নিজস্ব পরিচয়ে প্রতিষ্ঠিত হতে, কেবল ‘কমল হাসানের মেয়ে’ পরিচয়ে নয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X