বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৩:২১ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

৭১ অস্বীকারকারীদের সঙ্গে সম্পর্ক রাখবেন না : যাহের আলভী

যাহের আলভী। ছবি : সংগৃহীত
যাহের আলভী। ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকারকারী বা মুছে ফেলতে চাওয়া কারও সঙ্গে সম্পর্ক রাখতে চান না বলে জানিয়েছেন ছোট পর্দার অভিনেতা যাহের আলভী। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ২টা ৩৩ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে যাহের আলভী লেখেন, ‘যারা ‘৭১ অস্বীকার করে, অথবা ’৭১ মুছে ফেলতে চায়, তারা নিজ দায়িত্বে আমার ফ্রেন্ডলিস্ট থেকে বেরিয়ে যান। হোক সে পরিবার, আত্মীয়স্বজন, ভাই-ব্রাদার, বন্ধু, সরকারি-বেসরকারি লোক, ভক্ত কিংবা জেন-জি সম্প্রদায়, এমন ভক্ত বা অনুসারীও আমি চাই না যারা ’৭১-কে অস্বীকার করে বা মুছে ফেলতে চায়।’

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। কেউ তার অবস্থানকে মুক্তিযুদ্ধের পক্ষের সাহসী উচ্চারণ হিসেবে দেখছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন সামাজিক সম্প্রীতির বিষয়ে।

এর আগে চলতি বছরের মে মাসে পাকিস্তানি ধারাবাহিক প্রচার নিয়ে সমালোচনা করেছিলেন যাহের আলভী। তিনি ঘোষণা দিয়েছিলেন, যে কোনো টেলিভিশন চ্যানেল পাকিস্তানি সিরিয়াল প্রচার করলে সেই চ্যানেলের নাটকে তিনি আর অভিনয় করবেন না। এই অবস্থান জানিয়ে তিনি বলেন, বিদেশি ধারাবাহিক প্রচার দেশীয় শিল্পীদের জন্য নেতিবাচক প্রভাব ফেলে। সেই সময়ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার মন্তব্য নিয়ে বিস্তর আলোচনা হয়।

যাহের আলভী দীর্ঘদিন ধরে টেলিভিশন ও ইউটিউব নাটকে অভিনয় করছেন এবং সামাজিক-সাংস্কৃতিক ইস্যুতে প্রায়ই নিজের মতামত প্রকাশ করে থাকেন।

কালবেলা/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X