বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ডিরেক্টর আর্টিস্ট পয়দা করতে পারে না : যাহের আলভী

যাহের আলভী। ছবি : সংগৃহীত
যাহের আলভী। ছবি : সংগৃহীত

বর্তমান প্রজন্মের নাটকপ্রেমীদের কাছে যাহের আলভী এখন এক পরিচিত মুখ। ইউটিউবের হিট নাটকগুলোর তালিকা খুললেই তার নাম দেখা যায় বারবার। তবে এবার আলোচনায় এলেন অভিনয়ে নয়, বরং নিজের খোলামেলা মতামতের জন্য।

শুক্রবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নির্মাতাদের একটি ধারণা নিয়ে প্রশ্ন তোলেন। অভিনেতার ভাষায়, ‘ডিরেক্টর কখনো, কোনো দিন আর্টিস্ট পয়দা করতে পারে না।’

যাহের আলভী লিখেছেন ‘কিছু ডিরেক্টরের একটা ভুল ধারণা ক্লিয়ার করি। ডিরেক্টর কখনো, কোনো দিন আর্টিস্ট পয়দা করতে পারে না। যদি পারত তাহলে পৃথিবীতে আরও ৫০০ শাহরুখ খান, ৫০০ টম ক্রুজ, ৫০০ আল প্যাচিনো, ৫০০ জনি ডেপ বা ৫০০ মোশাররফ করিম-শাকিব খান থাকত। আর্টিস্ট জন্মায়, জন্ম নেয়।’

তিনি আরও বলেন “ডিরেক্টর আর্টিস্টকে শেপ দেয়। ডিরেক্টর হলো একজন শিল্পীর জন্য ইনস্টিটিউশন। এ কারণেই উন্নত ইন্ডাস্ট্রিতে ডিরেক্টরকে ‘স্যার’ বলা হয়। Director is the shaper of an artist, director is the institution for an artist— director is not a creator of artist… Loud n clear…”

এই পোস্টের পর থেকেই অনেকে তার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন, কেউ আবার শিল্পী গড়ে তুলতে পরিচালকের ভূমিকা নিয়ে ভিন্ন মত দিচ্ছেন।

গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে বিনোদনজগতে প্রবেশ করা যাহের আলভী এখন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান ‘কিং প্রোডাকশনস’-এর ব্যানারে নাটক নির্মাণও করছেন তিনি। তিন শতাধিক নাটকে তার অভিনয় ইউটিউবে মিলিয়ন ভিউ অতিক্রম করেছে, যা তার জনপ্রিয়তার সাক্ষ্য বহন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১০

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১১

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১২

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৩

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৪

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৫

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৬

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৮

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৯

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

২০
X