বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০১:০১ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

রাজস্থান থেকে মিস ইউনিভার্স বিশ্বমঞ্চে মনিকা বিশ্বকর্মা

মনিকা বিশ্বকর্মা। ছবি : সংগৃহীত
মনিকা বিশ্বকর্মা। ছবি : সংগৃহীত

ভারতের বিনোদন ইতিহাসে যোগ হতে চলেছে নতুন আরেক অধ্যায়। রাজস্থানের গর্ব মনিকা বিশ্বকর্মা এখন দেশের গণ্ডি পেরিয়ে পা রাখতে চলেছেন মিস ইউনিভার্স ২০২৫-এর মঞ্চে, যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। জয়পুরে আয়োজিত মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৫-এর গ্র্যান্ড ফাইনালে বিজয়ী হয়ে তিনি এই সুযোগ অর্জন করেছেন। খবর: সিয়াসাত ডটকম

সোমবার (১৮ আগস্ট) রাতে জয়পুর আলোকিত হয়ে উঠেছিল আলো ঝলমলে, সংগীত আর গ্ল্যামারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪৮ প্রতিযোগী অংশ নেন এই বহুল প্রতীক্ষিত আসরে। উচ্ছ্বাস, আত্মবিশ্বাস ও প্রতিভার প্রদর্শনীতে সবাইকে পেছনে ফেলে মানিকা বিশ্বকর্মা শিরোপা জিতে নেন। তিনি তার সুনিপুণ উপস্থিতি, সৌন্দর্য ও আত্মবিশ্বাসের ছটায় বিচারকদের মুগ্ধ করেন। এদিকে প্রথম রানারআপ ঘোষণা করা হয় তানয়া শর্মাকে।

ঝলমলে এই আয়োজন অনুষ্ঠিত হয় জয়পুরের সিতাপুরায়, যেখানে হাজারো দর্শক প্রত্যক্ষ করেন সৌন্দর্য আর সংস্কৃতির অনবদ্য উৎসব। ফাইনাল এই পর্বে বিচারক হিসেবে ছিলেন মিস ইউনিভার্স ইন্ডিয়ার কর্ণধার নিখিল আনন্দ, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১৫ খ্যাত অভিনেত্রী উর্বশী রাউতেলা এবং চলচ্চিত্র নির্মাতা ফারহাদ সামজি। এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিখিল আনন্দ বলেন, ‘জয়পুরকে বেছে নেওয়া হয়েছে শহরটির সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য।’

তবে এই সন্ধ্যা ছিল কেবল প্রতিযোগিতার নয়, বিনোদনেরও। প্রতিযোগী ও শিল্পীরা পরিবেশন করেন জনপ্রিয় সব গান। এবারের আসরে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, ওড়িশা, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, গুজরাট, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, দিল্লিসহ বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা অংশ নেন। প্রত্যেকেই তুলে ধরেন নিজেদের স্বকীয়তা, তবে শেষ পর্যন্ত মানিকার বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব বিচারকদের মন জয় করে নেন।

তার এই সাফল্যের মধ্য দিয়ে মানিকা যুক্ত হলেন আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্ব অর্জন করা ভারতীয় সুন্দরীদের দলে।

এ বিষয়ে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ বলেন, পুরো দেশ এখন অপেক্ষা করছে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স ২০২৫-এ মানিকার অংশগ্রহণ দেখার জন্য, যেখানে তিনি ভারতের প্রতিনিধিত্ব করবেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X