মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

ওমরাহ করে ফিরেছেন রইস উদ্দিন, সাক্ষাৎ করতে গেলেন অপু বিশ্বাস

রইস উদ্দিন ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
রইস উদ্দিন ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির কোরবানির হাটে জাল টাকা হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন বৃদ্ধ রইস উদ্দিন। সেই হৃদয়বিদারক মুহূর্তে কেঁপে উঠেছিল সারা দেশ, আর সে দুঃখের আঁচ পৌঁছে গিয়েছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসের হৃদয়েও। ঠিক তখনই মানবিকতার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে অপু বিশ্বাস। নিজের খরচে রইস উদ্দিনকে পাঠান ওমরাহ পালনে।

ওমরাহ শেষে দেশে ফিরেছেন রইস উদ্দিন। আর সেই আনন্দ ভাগ করে নিতে মঙ্গলবার (১৯ আগস্ট) ছুটে যান অপু বিশ্বাস নিজেই তার গ্রামে। অপু বিশ্বাসের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে লাইভ হওয়া ভিডিওতে দেখা যায়, নিজ বাড়ির দরজায় দাঁড়িয়ে প্রিয় নায়িকাকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছেন রইস উদ্দিন। আশপাশের অসংখ্য মানুষ ছুটে আসেন অপুকে একনজর দেখতে।

লাইভে অপু লিখেন, রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ। মুহূর্তেই মন্তব্যে ভরে ওঠে লাইভ। কেউ লিখেছেন, ভালোবাসার একটা মানুষ। আরেকজন লিখেছেন, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ভালো থাকুন।

অপু বিশ্বাসকে ধন্যবাদ জানিয়ে ভক্তরা মন্তব্য করেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি। আবার কেউ আবেগঘন দোয়া করে বলেছেন, মাশাল্লাহ, আল্লাহ আমাদের প্রিয় অপু বিশ্বাসের জীবনের সব অশান্তি, বিপদ এই উছিলায় দূর করুক।

প্রসঙ্গত রইস উদ্দিনের কান্না থেকে শুরু করে অপু বিশ্বাসের হাত ধরে ওমরাহ যাত্রা, এই গল্প আজ বাঙালির মানবিকতার উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১০

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১১

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১২

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৩

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৪

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৫

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৬

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৭

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৮

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৯

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

২০
X