বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

শোবিজে হেনস্তার শিকার, অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন আলিজাহ

আলিজাহ শাহ। ছবি : সংগৃহীত
আলিজাহ শাহ। ছবি : সংগৃহীত

পাকিস্তানি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আলিজাহ শাহ শোবিজ জগৎ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি স্পষ্ট করে লিখেছেন, বিনোদন দুনিয়ায় তার অভিজ্ঞতা এতটাই যন্ত্রণাদায়ক যে তিনি আর কখনো ফিরতে চান না।

আলিজাহ জানান, শোবিজে তাকে একদিকে হেনস্তা, হয়রানি ও বকেয়া বেতনের মতো সমস্যায় পড়তে হয়েছে, অন্যদিকে সহকর্মীদের অমানবিক আচরণও সহ্য করতে হয়েছে। সেই অভিজ্ঞতা তার মনে গভীর ক্ষত তৈরি করেছে।

তার ভাষায় ‘যারা মনে করেন আমি কাজ পাওয়ার জন্য বা প্রচারের জন্য এসব বলেছি, তাদের ধারণা সম্পূর্ণ ভুল। এই ইন্ডাস্ট্রির কারণে আমি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছি। আমাকে এমনভাবে অপমান করা হয়েছে যে নিজের প্রতিই ঘৃণা জন্মেছে। মুখ খোলা মনোযোগ আকর্ষণের জন্য নয়, বরং অন্ধকার থেকে বেরিয়ে আসার একমাত্র উপায়।’

আলিজাহ আরও বলেন, তিনি আর কোনো প্রজেক্ট বা সহানুভূতি চান না। বরং দোয়া করেন যেন এই ইন্ডাস্ট্রিতে আর কখনো না আসতেন ‘দিনের পর দিন ১২ ঘণ্টা ধরে আমাকে সেটে কোনো মূল্যহীন বস্তুর মতো ব্যবহার করা হয়েছে। আমি আর কখনো ফিরছি না, কারণ এই জগৎ আমাকে যা দিয়েছে, তা আমি ভুলতে পারব না।’

ব্যক্তিগত কষ্টের কথা জানিয়ে তিনি লিখেছেন ‘অনেক রাত আছে যখন আমি দম বন্ধ হয়ে আসা পর্যন্ত কেঁদেছি। এমন দিনও গেছে যখন স্মৃতিগুলো আমাকে এতটাই অসুস্থ করেছে যে বমি করতে করতে শরীর ভেঙে পড়েছে। এই যন্ত্রণা সত্যিকারের, এটি আমার শরীর আর হৃদয়ে রয়ে গেছে। আমি শুধু একা থাকতে চাই।’

এর আগে চলতি বছরের জুলাই মাসেও আলিজাহ শাহ শোবিজের অন্ধকার দিকগুলো নিয়ে সরব হয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, ইন্ডাস্ট্রিতে হয়রানি, বেতন আটকে রাখা এবং বিষাক্ত পরিবেশের শিকার হয়েছেন। আলোচিত ২০২১ সালের র‍্যাম্পে পড়ে যাওয়ার ঘটনাটিও তার মানসিক যন্ত্রণাকে আরও গভীর করে তুলেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X