বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

খোলামেলা পোশাকে বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী আইজা

আইজা আওয়ান। ছবি : সংগৃহীত
আইজা আওয়ান। ছবি : সংগৃহীত

বিনোদন জগতে তারকাদের পোশাক নিয়ে বিতর্ক নতুন নয়। সে পুরোনো আলোচনাতেই নতুন নাম পাকিস্তানি অভিনেত্রী আইজা আওয়ান। নিউইয়র্কে অবকাশ যাপনকালে খোলামেলা পোশাকে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পরই তাকে ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও পাল্টা সমর্থনের ঢেউ।

আইজা সম্প্রতি নিজের প্রোফাইলে কয়েকটি ছবি শেয়ার করেন- যেখানে তাকে বেগুনি রঙের টপস ও ডেনিম শর্টস পরা অবস্থায় দেখা যায়। পোস্টগুলো ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকে মন্তব্য করেন, তার পোশাক ‘সংস্কৃতির সঙ্গে মানানসই নয়’। ভক্তদের একাংশ ক্ষোভ জানিয়ে লেখেন, বিদেশে থাকলেও একজন তারকার নিজস্ব সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত।

নেটিজেনদের একজন লিখেছেন, “তারা মনে করে এই ধরনের পোশাক পরলে ভালো কাজ পাওয়া যাবে।” অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেন, “তার নিজের ধর্ম এবং দেশকে উপস্থাপন করা উচিত, উল্টোটা নয়।” কারও কারও ট্রলিং ও রুচি নিয়ে প্রশ্ন তোলার পোস্টও চোখে পড়েছে।

তবে সমালোচনার মাঝেই অনেকেই আইজার পাশে দাঁড়িয়েছেন। তাদের যুক্তি, একজন তারকা ক্যামেরার বাইরে নিজের ব্যক্তিগত জীবনে কী পরবেন, তা সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ; সেই স্বাধীনতায় হস্তক্ষেপ শোভন নয়। ব্যক্তিগত পরিসরে পোশাক বেছে নেওয়া নিয়ে কারও জবাবদিহি করার প্রয়োজন নেই বলেও তারা মত দেন।

তবে এ ঘটনার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি আইজা আওয়ান।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১০

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১১

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১২

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

১৩

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

১৪

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

১৫

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

১৬

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১৭

হজে বিমান ভাড়া কমল

১৮

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

১৯

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

২০
X