কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখকে বাদ দিয়ে কেন শাকিব খানকে বেছে নিলেন হানিয়া?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো ঢাকায় এসে আলোচনার ঝড় তুলেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। গত শনিবার এক জমকালো অনুষ্ঠানে হাজির হয়ে তিনি হয়ে উঠেছিলেন সবার নজরের কেন্দ্রবিন্দু। আর সেখানেই একটি মজার কিন্তু চমকে দেওয়ার মতো মুহূর্ত ঘটে।

অনুষ্ঠানে হানিয়ার সামনে প্রশ্ন তোলা হয়— বলিউডের কিং খান শাহরুখ, নাকি ঢালিউডের সুপারস্টার শাকিব খান? কাকে বেছে নেবেন তিনি?

মঞ্চে উপস্থাপক যখন এই প্রশ্নটি করেন, তখন উপস্থিত দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। সবাই অপেক্ষা করছিলেন— হানিয়া কী উত্তর দেন। অবশেষে তিনি বলেন, ‘শাকিব খান’। আর তখনই দর্শকসারিতে শুরু হয় করতালি আর চিৎকার।

এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, আর শুরু হয় আলোচনা। অনেকেই প্রশ্ন তোলেন— হানিয়া কি সত্যি মন থেকে শাকিবকে বেছে নিয়েছেন, নাকি শুধু বাংলাদেশের দর্শকদের খুশি করতেই এই নাম বললেন?

তবে ভিডিওতেই হানিয়াকে এক কথা বলতে শোনা যায়, যেটা বিষয়টা একটু পরিষ্কার করে দেয়। তিনি বলেন, ‘আমার মনে হয়, আপনারা শাকিব খানকেই বেশি পছন্দ করেন।’

এ কথা থেকেই বোঝা যায়, হানিয়া মূলত শ্রোতাদের পছন্দের প্রতি সম্মান জানিয়ে শাকিবের নাম বলেছিলেন। তবে এটা বলাই যায়— তিনি দুই তারকাকেই পছন্দ করেন এবং দর্শকদের ভালোবাসাকে গুরুত্ব দেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১১

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৪

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৫

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৬

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৭

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৮

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৯

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

২০
X