বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

 মারধর করে বাড়িছাড়া, যা বললেন ইমন

ইমন চক্রবর্তী । ছবি : সংগৃহীত
ইমন চক্রবর্তী । ছবি : সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীকে নাকি মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এমন বিস্ফোরক খবর ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) থেকেই গুঞ্জনে সরগরম সোশ্যাল মিডিয়া, দিশেহারা ভক্তরা মরিয়া হয়ে খোঁজ করছেন তাদের প্রিয় শিল্পীকে। কাছের মানুষরাও ব্যাকুল হয়ে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন ইমনের সঙ্গে। কী ঘটল হঠাৎ? সত্যিই কি কোনও ঝড় বয়ে গেছে তার ব্যক্তিজীবনে?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই পরিস্থিতি আরও কঠিন পর্যায়ে পৌঁছায় যখন ইমনের বাবার কানেও এমন রটনা পৌঁছে যায়। আর বিষয়টি জানতেই প্রতিক্রিয়া জানিয়েছেন স্বয়ং গায়িকা। ঘটনার জেরে ইমন চক্রবর্তী এতটাই বিরক্ত যে শেষমেশ ধোঁয়াশা সরিয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠতে বাধ্য হন তিনি।

ইমনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এমন এক খবরের স্ক্রিনশট শেয়ার করে ইমন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ‘অনেকে আমাকে এই ছবিটি পাঠিয়েছেন। এড়িয়ে গেছি। তবে আজ সকালে আমার বাবা আমাকে এটা পাঠালেন। তখন আর এড়িয়ে যেতে পারলাম না। বিনোদনের নামে মানুষ কোথাও গিয়ে ক্ষতি করে দিচ্ছেন না তো?’

গায়িকা আরও লিখেছেন, ‘ভেবে দেখতে বলব না। কারণ ভাবনা থাকলে এইভাবে খবরটা করা হতো না। যারা করেছেন, তাদের ধিক্কার জানালাম। নোংরামির সব সীমা অতিক্রম করে ফেলেছেন আপনারা। অত্যন্ত বিরক্তিকর এবং লজ্জার বিষয়। আর কত নিচে নামবে?’

এমন অনভিপ্রেত ঘটনায় ইমনের স্বামী তথা সংগীতশিল্পী নীলাঞ্জন ঘোষের নামও জড়িয়েছে। অতঃপর মুখ খুলেছেন তিনিও। জানিয়েছেন, এমন ভুয়া খবর শুনে ইমনের বাবা কষ্ট পাচ্ছেন, এর থেকে খারাপ আর কী-ই বা হতে পারে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X