মহিউদ্দীন মাহি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম
প্রিন্ট সংস্করণ

ইন্ডি ফোক, অল্টারনেটিভ মেটাল ও কনটেম্পোরারি নিয়ে কাজ করেছি : প্রগতা

প্রগতা নাওহা। ছবি : সংগৃহীত
প্রগতা নাওহা। ছবি : সংগৃহীত

কোক স্টুডিও বাংলা সিজন ৩-এর পঞ্চম গান ‘লং ডিস্ট্যান্স লাভ’ প্রকাশ পেয়েছে। এরপরই গানটি নিয়ে আলোচনা হয় শ্রোতা মহলে। গানটি পরিবেশন করেছেন উদীয়মান তারকা অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিন। গানটিতে সুর দিয়েছেন শুভেন্দু দাস। অংকন ও কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি গায়িকা-গীতিকার প্রগতা নাওহা মিলে লিখেছেন গানের কথা। এ গানের গল্প ও নিজের সংগীতের জার্নি নিয়ে প্রগতার সঙ্গে কথা হয় কালবেলার। লিখেছেন মহিউদ্দীন মাহি।

প্রগতা নাওহা । ছবি : সংগৃহীত

ছোটবেলা থেকেই কি প্রবাসে থাকা হচ্ছে?

আমার জন্ম বাংলাদেশে। লেখাপড়াও সেখানে। ২০২১ সালে কানাডায় এসেছি পড়াশোনা করার জন্য। আমার পরিবারের সবাই বাংলাদেশে থাকে। এখানে আমার নতুন বন্ধুরা আছে। কাজ, পড়াশোনা ও উইকেন্ডে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েই ভালো সময় কাটছে আমার।

প্রবাস জীবন কেমন যাচ্ছে...

ভালো যাচ্ছে। সবকিছুই এখানে নিয়ম অনুযায়ী চলে। যা আমি বেশ উপভোগ করছি।

প্রগতা নাওহা। ছবি : সংগৃহীত

গানের সঙ্গে আপনার সম্পর্ক কত বছর থেকে?

১৬ বছর বয়স থেকে গান করি। প্রথমে দেশের একটি বেসরকারি রেডিওতে আমার গান গাওয়ার সুযোগ হয়। এরপর থেকেই নিয়মিত গানের সঙ্গে সম্পর্ক। রেডিওতে গান করার সময় বিভিন্ন স্টেজ পারফরম্যান্সের সুযোগ আসে। সেগুলো নিয়মিত করতে থাকি। এরপর নিজে গান লিখে গাইতে থাকি। এভাবেই সংগীতের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়।

গান গাওয়ার পাশাপাশি গান লেখেন এবং বাদ্যযন্ত্র বাজান। একজন মিউজিশিয়ানের এসব বিষয়ে দক্ষ থাকা কতটা জরুরি?

আমি মনে করি, একজন মিউজিশিয়ানের অবশ্যই বাদ্যযন্ত্রে দক্ষ থাকা উচিত। কারণ একজন শিল্পী যখন গান লেখা ও গাওয়ার পাশাপাশি বাদ্যযন্ত্র বাজাতে পারবে, তখন তার জন্য সংগীতটা অনেক সহজ হয়ে যাবে। সে নিজের মতো করে গান করতে পারবে। এ ছাড়া সংগীত নিয়ে পড়াশোনা থাকাটাও জরুরি। তাহলেই মিউজিশিয়ান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব। একটি বিষয়ে আপনি যত ভালোভাবে জানবেন, সেই বিষয়টি নিয়ে তত ভালো করবেন। যার জন্য আমি নিজে গান লেখা ও গাওয়ার পাশাপাশি গিটার বাজানো শিখেছি। কারণ যখন আমি যেটা করি সেটি মন দিয়ে করতে চাই এবং সংগীত নিয়েই আমার বাকি জীবন কাটাতে চাই। তাই এ বিষয়ে ভালো না জানলে টিকে থাকা অসম্ভব।

যে ধরনের সংগীত নিয়ে কাজ করতে চান?

আমি আমার পুরো ক্যারিয়ারে ইন্ডি এবং ইন্ডি ফোক নিয়ে কাজ করেছি। এ ছাড়া অল্টারনেটিভ মেটাল ও কনটেম্পোরারি নিয়েও কাজ করেছি। যার মধ্যে ‘লং ডিস্ট্যান্স লাভ’ গানটি কনটেম্পোরারি ইন্ডি গান। যেই গানটি এরই মধ্যে কোক স্টুডিও বাংলা সিজন-৩ এ প্রকাশ পেয়েছে।

কোক স্টুডিও বাংলায় আপনার লেখা ও গাওয়া ‘লং ডিস্ট্যান্স লাভ’ গানটি প্রকাশ পেয়েছে। এ গানের সঙ্গে যেভাবে যুক্ত হলেন?

কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর ও প্রযোজক সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব দাদা এবং শুভ দাদা আমাকে আগে থেকেই চিনতেন। অংকন কুমারের সঙ্গেও আমার আগে থেকেই পরিচয়। আমার সঙ্গে প্রথম অংকনের যোগাযোগ হয়। তারপর শুভ ভাইয়া এবং আমরা মিলে গানটির গল্প রেডি করে লিখে ফেলি।

প্রগতা নাওহা । ছবি : সংগৃহীত

গানটি লেখার সময় যে বিষয়টি আপনার মাথায় আসে প্রথম?

গানটি আমি এবং অংকন দুজন লিখি। প্রথমে অংকনের লিরিক পড়ে আমার মনে হয়, সে গানে যে গল্পটি দিয়েছে, তার সেই জায়গা ধরে আমি আমার জায়গাটি যুক্ত করি। কারণ শুরু থেকেই লং ডিস্ট্যান্স সম্পর্ক নিয়ে আমাদের কথা হয়। এরপর আমি আমার জায়গা থেকে প্রবাসে থেকে নিজের দেশ, শহর, আত্মীয় এবং বন্ধুদের অনুভব করার যে বিষয়, সেটি গানে তুলে ধরি।

‘লং ডিস্ট্যান্স লাভ’ নিয়ে আপনার নিজের কোনো গল্প আছে?

না, এ বিষয়ে আমার নিজের কোনো গল্প নেই। তবে বিষয়টি আমি অনুভব করতে পারি। কারণ দীর্ঘ সময় ধরে প্রবাসে থেকে সবচেয়ে বেশি নিজের দেশ, কালচার ও পরিবারকে মিস করি। চাইলেই কাউকে দেখতে পারি না, দেশের পছন্দের কোনো জায়গায় ঘুরতে যেতে পারি না। তার পরও আমরা সম্পর্ক ঠিক রাখার জন্য প্রতিনিয়ত শত ব্যস্ততার মাঝেও সবার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি। যা এ গানের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।

এ গানটি আপনার পরিচিতি কতটা বৃদ্ধি করেছে?

গানটি প্রকাশের পর পরিবার ও বন্ধুরা অনেকেই গানটি নিয়ে কথা বলেছে। তাদের ভালো লাগার কথা বলেছে। তবে অনেকেই জানতো না গানটি আমি লিখেছি। এটি জানার পর তারা তাদের ভালো লাগা জানিয়েছে। যা আমাকে আনন্দ দিয়েছে। তাদের এমন ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করে।

প্রবাসে থেকে দেশের সংগীত নিয়ে কিছু করার পরিকল্পনা আছে?

আমি মাত্র চার বছর ধরে কানাডায় আছি। এখানে আসার পর থেকেই আমি গান করছি। এর মধ্যে গানের কারণে একবার দেশে আসা হয়। গান নিয়েই আমি থাকতে চাই—সেটি প্রবাসে হোক অথবা দেশে। তবে হ্যাঁ, প্রবাসে দেশের সংগীত নিয়ে কাজ করার পরিকল্পনা আছে। সেটি ধীরে ধীরে করব।

এখন পর্যন্ত আপনার প্রকাশিত গানের সংখ্যা?

আমার প্রকাশিত ১০-১২টির মতো গান আছে। যেগুলো ১০০টির বেশি মিউজিক্যাল প্ল্যাটফর্মে শুনতে পারবেন দর্শক। এ ছাড়া লেখা গান ৩০০টির বেশি আছে।

প্রবাসী শিল্পীদের নিয়ে দেশের মিউজিশিয়ানরা যেসব কাজ করতে পারে বলে আপনি মনে করেন?

প্রবাসী শিল্পীদের নিয়ে দেশের মিউজিশিয়ানরা কাজ করতে পারলে এটা ভালো হবে। কারণ বিদেশে বিভিন্ন ধরনের মিউজিক আছে। যেই মিউজিক নিয়ে আমাদের মধ্যে অনেকেই কাজ করছে। এটি করতে পারলে ভালোই হবে।

প্রগতা নাওহা । ছবি : সংগৃহীত

সিনেমায় গানের ইচ্ছা আছে?

অবশ্যই আছে। এটি সব শিল্পীরই থাকে। তবে সে ক্ষেত্রে বেশ কিছু বিষয় আছে। সব ধরনের সিনেমায় তো আর গাওয়া হবে না। ভালো গল্প ও প্রোডাকশন হলে তখন গাওয়ার ইচ্ছা আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১০

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১১

ব্রাজিলের সামনে এবার মিসর

১২

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৩

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৪

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৫

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

১৬

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

১৭

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

১৯

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X