কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১০:৫৯ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

অনলাইনে এইচএসসির ফলাফল দ্রুত জানবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে অনলাইন এবং স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে ১৯ শতাংশ। ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

কোন বোর্ডে পাসের হার কত

ঢাকা শিক্ষাবোর্ড- ৬৪.৬২ শতাংশ, সিলেট শিক্ষা বোর্ড- ৫১.৮৬ শতাংশ, রাজশাহী শিক্ষা বোর্ড- ৫৯.৪০ শতাংশ, ময়মনসিংহ শিক্ষা বোর্ড- ৫১.৫৪ শতাংশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ড- ৫২.৫৭ শতাংশ, যশোর শিক্ষা বোর্ড- ৫০.২০ শতাংশ, কুমিল্লা শিক্ষা বোর্ড- ৪৮.৮৬ শতাংশ, দিনাজপুর শিক্ষা বোর্ড- ৫৭.৪৯ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ড- ৬২.৫৭ শতাংশ।

শিক্ষার্থীরা ফলাফল দ্রুত দেখবেন যেভাবে

শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে

শিক্ষা বোর্ডের সরকারি ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে বিনামূল্যে ও ঝামেলাহীনভাবে ফল জানা যাবে।

ধাপে ধাপে প্রক্রিয়াটি অনুসরণ করুন :

ওয়েবসাইটে প্রবেশ করুন : www.educationboardresults.gov.bd

তথ্য প্রদান করুন: পরীক্ষার ধরন (HSC/Alim), বছর (২০২৫) ও বোর্ড নির্বাচন করুন।

রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখুন : সঠিকভাবে দুই নম্বরই দিতে হবে; ভুল হলে ফলাফল দেখাবে না।

ফলাফল দেখুন : সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর Submit বোতামে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। চাইলে প্রিন্টও নেওয়া যাবে।

বিকল্প ওয়েবসাইট থেকে ফলাফল জানা

অন্য একটি সরকারি ওয়েবসাইট www.eduboardresults.gov.bd থেকেও সহজে ফলাফল দেখা যাবে।

প্রক্রিয়া : সাইটে প্রবেশ করুন: www.eduboardresults.gov.bd

পরীক্ষা, বছর ও বোর্ড নির্বাচন করুন।

রোল, রেজিস্ট্রেশন ও ক্যাপচা কোড দিন।

Get Result বোতামে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ফলাফল প্রদর্শিত হবে।

মোবাইলের মাধ্যমে (SMS পদ্ধতিতে) ফলাফল জানার উপায়

অনেক সময় ফলাফল প্রকাশের পরপরই ওয়েবসাইটে চাপ বেড়ে যায়। তখন মোবাইলের মাধ্যমে এসএমএস পাঠিয়ে ফল জানা সবচেয়ে সহজ উপায়।

পদ্ধতি : মেসেজ বক্সে গিয়ে লিখুন: HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2025

উদাহরণ : HSC DHA 123456 2025

মেসেজটি পাঠান 16222 নম্বরে। কিছুক্ষণের মধ্যেই ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১০

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১১

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৩

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৪

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৬

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৭

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৮

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৯

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

২০
X