স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

তিন ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন সাকিব

সাকিব আল হাসান। ‍ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ‍ছবি : সংগৃহীত

কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্ট শেষ করা সাকিব আল হাসান নতুন করে আরও তিন ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখিয়েছেন। সম্প্রতি বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেই ব্যস্ত সময় পার করছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাটে-বলে পারফরম্যান্সও করছেন ভালো।

জানা গেছে, আবুধাবি টি-১০ লিগের নতুন মৌসুমে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন সাকিব। সেখানে তিনি সতীর্থ হিসেবে পাবেন জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথিউজদের। সাকিবদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন টাইগারদের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। আগামী ১৮ নভেম্বর থেকে চলবে এই টুর্নামেন্ট।

গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএতেও খেলা নিশ্চিত করেছেন সাকিব। ছয় দলের টুর্নামেন্টে হিউস্টন রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন তারকা এই অলরাউন্ডার। আগামী ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই লিগ। তারকা ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ আমির, আন্দ্রে ফ্লেচার, ইমাদ ওয়াসিম, মার্টিন গাপটিল, ইমরান তাহিররা খেলবেন এই ফ্র্যাঞ্চাইজি লিগে।

এ ছাড়াও ভারতের শ্রীনগরে ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব। এক ভিডিও বার্তায় সাকিব নিজেই এই লিগে খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন। আগামী ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত শ্রীনগরের বকশী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। শন মার্শ, ইউনিভার্স বস খ্যাত ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইলরা খেলবেন এই লিগে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১০

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১১

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১২

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৩

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৪

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৫

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৭

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৮

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৯

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

২০
X