স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০১:৪৪ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

জাহানারার অভিযোগ তদন্তে বিসিবির তিন সদস্যের কমিটি গঠন

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ নারী ক্রিকেটে যেন রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। মাঠের সীমানা ছাড়িয়ে এখন তোলপাড় চলছে দেশের ক্রিকেট অঙ্গনে। জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার জাহানারা আলমের বিস্ফোরক অভিযোগই যেন এই ঝড়ের সূচনা। যৌন হয়রানি থেকে শুরু করে দলীয় বিভাজন—সবকিছু মিলিয়ে বিষয়টি এখন দেশের ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রে।

জাহানারার অভিযোগ অনুযায়ী, তিনি জাতীয় নারী দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির শিকার হয়েছিলেন। আরও গুরুতর বিষয় হলো—তিনি দাবি করেছেন, বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানালেও কোনো সাড়া পাননি।

তার অভিযোগ প্রকাশ্যে আসার পর আরও কয়েকজন নারী ক্রিকেটার মুখ খুলেছেন, কেউ কেউ ইঙ্গিত দিয়েছেন দলীয় গোষ্ঠীবাজি ও ক্ষমতার অপব্যবহারের দিকেও। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (৮ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাহানারার অভিযোগসহ জাতীয় নারী দলে আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো তদন্তে একটি তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির কনভেনর হিসেবে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিম। সদস্য হিসেবে রয়েছেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ নারী ক্রীড়া সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

এই কমিটি নারী ক্রিকেটে সাম্প্রতিক অস্থিরতার পেছনের ঘটনাগুলো বিশ্লেষণ করবে এবং অভিযোগের সত্যতা যাচাই করে বিসিবিকে সুপারিশ দেবে বলে জানা গেছে।

জাহানারার অভিযোগকে কেউ কেউ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন, তবে বোর্ডের এই পদক্ষেপ প্রমাণ করছে যে, বিষয়টি আর হালকাভাবে নেওয়ার অবকাশ নেই। এখন চোখ থাকবে, তদন্ত কমিটি কীভাবে এই সংবেদনশীল ও নজিরবিহীন ইস্যুতে সঠিক দিকনির্দেশনা দিতে পারে—এবং নারী ক্রিকেটে আবারও বিশ্বাস ও মর্যাদা ফিরিয়ে আনতে পারে কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X